Homeফুটবলএবার নিজেই নিজেকে সেরা বলে আলোচনায় ফ্রাঞ্চের কিলিয়ান এমবাপ্পে!

এবার নিজেই নিজেকে সেরা বলে আলোচনায় ফ্রাঞ্চের কিলিয়ান এমবাপ্পে!

- Advertisement -spot_img

লোকে এমবাপ্পেকে বলেন চুপচাপ, অনেকেই বলেন নি:অহংকার। মাঠে নিজের কাজটা বছরের পর বছর করেছেন, মাঠ ও মাঠের বাইরে সেভাবে নিজেকে জাহির করার ছিল না ইতিহাস।

তবে এবার যেন সবাইকে ভুল প্রমাণ করলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সংবাদ সম্মেলনে এসে নিজেকেই নিজে সেরা বলে করলেন দাবি।

এই মুহুর্তে মেসি বা রোনালদোও সেরা ফুটবলার নন বলে মনে করে ফ্রেঞ্চ স্ট্রাইকার এমবাপ্পে।

এমনকি নিজের থেকে লামিন ইয়ামাল, ভিনিসিয়াস বা অন্য কাউকেও সেরা বলে মনে হয়নি তার।

সাংবাদিকদের সরাসরি বলেন, তিনিই বিশ্বের সেরা খেলোয়াড় এই মুহুর্তে। অন্য কারো অন্য কোন মতামত এই বিষয়ে থাকতে পারলেও নিজের কাছে নিজেকেই সেরা বলে মানেন এমবাপ্পে।

ইন্টার মিলান ম্যাচের আগে এ নিয়ে কথা বলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সেখানেই তাকে প্রশ্ন করা হয় বিশ্বের সেরা সম্পর্কে।

যে প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন “ এই মুহুর্তে আমি মনে করি আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। এ নিয়ে সবার নিজস্ব মতামত থাকতে পারে। এটা আলোচনার প্রয়োজন আছে বলেও আমি মনে করিনা”

গত দুই মৌসুমে রিয়াল মাদ্রিদে আসার পর ক্লাবটির হয়ে ব্যাক্তিগত নৈপুণ্যে বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে।

কিন্ত দলগতভাবে এখনও বড় শিরোপা পাওয়া হয়নি এই স্ট্রাইকারের। আর সেখানেই অনেকে মনে করেন এমবাপ্পে দলের ভারসাম্য নষ্ট করেন। নিয়মিত এট্যাক করলেও দলের ডিফেন্সে অবদান রাখেননা তিনি, যেটা রাখেন অন্য দলের অন্য বড় খেলোয়াড়রা।

সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেন এ নিয়ে। জিজ্ঞেস করা হয় এমবাপ্পে ও ভিনিসিয়াসের রক্ষণে আরো বেশি অবদান রাখা উচিত কিনা।

জবাবে এমবাপ্পে বলেন তার ও ভিনির শুধুমাত্র রক্ষণ করা উচিত কিনা। সেখানে সাংবাদিকরা উদাহরণ হিসেবে ফ্রাঞ্চের ডেম্বেলে ও স্পেনের ক্লাবে খেলা রাফিনহাকে নিয়ে আসেন।

দলের অন্যতম সেরা এট্যাকার হয়েও যে তারা নিয়মিত ডিফেন্সে অবদান রাখে সেটার কথাই জানান।

আর সেখানেও কিছুটা অহংকারী মন্তব্য কিলিয়ানের। এই দুই তারকার চেয়ে তার গোল বেশি, সাংবাদিকদের এমনটাই বলেন তিনি।

সেখানে এই ফ্রেঞ্চ নাম্বার টেন বলেন “ আমি ভান করতে পারি এবং বলতে পারি আপনি যে দুইজনের নাম বলেছেন এই দুইজনের থেকে আমি বেশি গোল করি”

সব মিলিয়ে বেশ ঝাঝালো মন্তব্য করেই আলোচনায় এমবাপ্পে। এবার দেখা যাক, চ্যাম্পিয়নস লীগের শুরুর ম্যাচে কেমন থাকে এই তারকার মাঠের পারফর্মেঞ্চের ঝাজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here