গত মৌসুম শেষেই ক্লাব ছাড়েন দলের মেইন স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোয়েস্কি। এরপর ব্যাকাপে থাকা ফেরান তরেসকেও বিক্রি করে দেওয়া ফ্রেঞ্চ ক্লাব পিএসজির থেকে।
দলের দুই স্ট্রাইকারকে বিক্রির পর আলোচনা ছিল, কে হবেন বার্সেলোনার প্রধান নাম্বার নাইন। কেননা জেসুসকে আনা হলেও তিনি যে দলের প্রথম পছন্দ হবেনা, সেটা ধারণা ছিল অনেকেরই।
আর সেখানেই বার্সা কোচ ফ্লিকের ছিল ভিন্ন পরিকল্পনায়। যেই পরিকল্পনায় ব্রাজিলের রাফিনহাকে দেওয়া হয় নাম্বার নাইনের দায়িত্ব। সেই দায়িত্ব পেয়েই যেন সবাইকে ছাড়িয়ে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।
মৌসুমের শুরুতেই এলো এমন এক রেকর্ড, যেখানে একই সঙ্গে জড়িয়ে আছে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দুই মহাতারকার নাম।
আর সেই রেকর্ডেই এবার জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। লা লীগায় নতুন মৌসুমটাই এভাবেই রাঙাচ্ছেন এই ফরোয়ার্ড
সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের বিশাল জয়ের ম্যাচে আরও একবার জালের দেখা পান রাফিনিয়া।
বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৫০তম মিনিটে গোল করেন রাফিনিয়া। ফেরমিন লোপেজের নিখুঁত ক্রস থেকে বল পেয়ে তা জালে পাঠান তিনি।
এর আগের ম্যাচে রায়ো ভায়কানোর সাথে করেন জোড়া গোল। জোড়া গোল করেন এলচের বিপক্ষে লীগের শুরুর ম্যাচে।
এরপর এথলেটিকো ক্লাবের বিপক্ষেও স্কোরশিটে নাম লেখান এই ব্রাজিলিয়ান তারকা। এই গোলের ফলে ২০২৬-২৭ লা লিগার প্রথম চার ম্যাচেই রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে।
অর্থাৎ, এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। আর সেখানেই রেকর্ডের পাতায় নাম লেখান এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
একবিংশ শতাব্দীতে বার্সেলোনার হয়ে লা লিগার মৌসুমের প্রথম চার ম্যাচেই ছয় গোল করার কীর্তি গড়া মাত্র দ্বিতীয় খেলোয়াড় তিনি।
এর আগে এই কীর্তি ছিল শুধু মেসির। ২০১২-১৩ মৌসুমে প্রথমবার এই কীর্তি করেন লিওনেল মেসি। এরপরের মৌসুমে আবারো এই কীর্তি করেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।
এই কীর্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যান রাফা। পর্তুগালের তারকা ফুটবলার প্রথম ৪ লা লীগা ম্যাচে সর্বোচ্চ করতে পারেন ৫ গোল। এবার তাকেও ছাড়িয়ে গেলেন রাফা। একইসাথে দিয়ে রাখলেন নতুন এক বার্তা।
ব্রাজিল দলে নাম্বার নাইনের সমস্যা নতুন নয়। একইসাথে জাতীয় দলে রাফিনহার পজিশন নিয়েও আছে জলঘোলা।
সেখানে স্কোরার রাফিনহাকে দেখা স্বস্তির ব্যাপার হবে ব্রাজিলের জন্য। একদিকে যেমন সম্পুর্ণ কাজে লাগানো যাবে এই ব্রাজিলিয়ানের প্রতিভা, অন্যদিকে নাম্বার নাইনেও মিলবে সমাধান। তাই গোল স্কোরার রাফার এমন ফর্মটাই আগামী দিনে চায় ভক্তরা।




