Homeফুটবলমেসির সাথে দায়িত্ব ছাড়ছেন স্কালোনিও, ঘোর অন্ধকার আর্জেন্টিনার সামনে!

মেসির সাথে দায়িত্ব ছাড়ছেন স্কালোনিও, ঘোর অন্ধকার আর্জেন্টিনার সামনে!

- Advertisement -spot_img

একটা যুগের শেষ কি সত্যিই একসঙ্গে হতে চলেছে? লিওনেল মেসি বিদায় বলেছেন আর্জেন্টিনা জাতীয় দলকে।

বিশ্বকাপের মঞ্চে শেষবার আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেওয়ার পর আর নীল-সাদা জার্সিতে দেখা যাবে না ৩৯ বছরের মহাতারকাকে।

আর ঠিক সেই সময়ই প্রশ্ন উঠছে, মেসির পর কি এবার সরে দাঁড়াবেন লিওনেল স্কালোনিও? সাম্প্রতিক একাধিক সংবাদ যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

আর্জেন্টিনার সেরা গণমাধ্যম মুন্ডো আলভিসেলেস্তা সহ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এমনকি গোল, ওয়ানফুটবল সবার নিউজেই প্রাধান্য পেয়েছে এই বিষয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, স্কালোনির নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে আছে। কারণ দীর্ঘদিন জাতীয় দলের দায়িত্ব সামলানোর পর মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।

বিশ্বকাপের পর নতুন একটি চক্র শুরু করার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি ফিরে পাবেন কিনা, সেটা নিয়েই আছেন সন্দিহান।

যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি স্কালোনি। বরং নিজেই জানিয়েছেন ডিসেম্বর পর্যন্ত দলের দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবেন, এমনটা জানান নিজেই। তবে এরপর নিজের ভবিষ্যৎ এর ব্যাপারে নিশ্চয়তা দেননি স্কালোনি৷ বরং চলে যাওয়ার আভাসই দিয়েছেন নানা সময়ে।

স্কালোনির হাত ধরেই তো ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং এরপর আরও একটি কোপা আমেরিকার শিরোপা—সব মিলিয়ে তাঁর অধীনে আর্জেন্টিনা পেয়েছিল নিজেদের সেরা সময়।

আর সেখানেই আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় শূন্যতা। মেসি নেই, স্কালোনিও যদি না থাকেন, তাহলে ২০১৮ সালের পর থেকে গড়ে ওঠা সেই সোনালি প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্তম্ভই একসঙ্গে সরে যাবেন।

যদিও আর্জেন্টিনা দল চাচ্ছে স্কালোনিকে ধরে রাখতে। কোচ স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলের সাথে বিভিন্ন দফায় চলছে আলোচনাও।

আর্জেন্টাইন বোর্ডের থেকেও বলা হয়েছে স্কালোনি ও তার সহকারীকে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা। এমনকি সবাইকে আশাবাদী হওয়ার পরামর্শও দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে৷

তবে এরপরও ধোয়াশা কাটছেনা, কেননা মেসির পর স্কালোনির বিদায় ঘোর অমানিশার সৃষ্টি করতে পারে আর্জেন্টাইন ফুটবলে

মেসি চলে গেছেন। এখন যদি স্কালোনিও সরে দাঁড়ান, তাহলে সত্যিই শেষ হবে আর্জেন্টিনার একটি স্বর্ণযুগ। সামনে তখন শুধু নতুন শুরু নয়, এক বিশাল শূন্যতা পেরিয়ে নতুন আর্জেন্টিনা গড়ার কঠিন পরীক্ষা। এবার দেখা যাক, সামনের দিকে কোনদিকে গড়ায় আর্জেন্টাইন ফুটবল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here