Homeফুটবল৩ ম্যাচে ৭ গোল খেলেন এমি মার্টিনেজ, নতুন ক্লাবে এসেও ডুবাচ্ছেন দলকে!

৩ ম্যাচে ৭ গোল খেলেন এমি মার্টিনেজ, নতুন ক্লাবে এসেও ডুবাচ্ছেন দলকে!

- Advertisement -spot_img

গত মৌসুমে ঘোষণা দিয়েও ক্লাব ছাড়তে পারেননি। এবারো এস্টন ভিলার হয়ে মাঠে নেমে পড়েন নতুন মৌসুমে।

তবে ভিলা নতুন গোলরক্ষক কেনার পর অনেকটাই নিশ্চিত হয় এমির ক্লাব ত্যাগ। এরপর নতুন মৌসুমের জন্য যোগ দেন আরেক ইংলিশ ক্লাব চেলসিতে।

ভাবা হচ্ছিল ব্লুজদের ডেরায় যোগ দিয়ে তাদের গোলবারের সমাধান মিটাবেন এই আর্জেন্টাইন। কিন্ত হলো উলটা, চেলসি দলে এসে তাদেরই ডুবাচ্ছেন এমিলিয়ানো।

চেলসির হয়ে শুরুর ম্যাচেই ৩ গোল হজম করেন এমিলিয়ানো মার্টিনেজ। ব্রাইটনের বিপক্ষে অবশ্য সে ম্যাচে শেষ রক্ষা হয় চেলসির।

জোয়াও পেদ্রো, পালমারদের গোলে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে সে সুযোগ পায়নি চেলসি দল।

আর্তেতার দলের বিপক্ষে এগিয়ে থেকেও অবশ্য জয় পাওয়া হয়নি চেলসির। শুরুতে মর্গান রজার্স এক গোল করলেও সে লিড রাখতে পারেনি চেলসি।

উল্টো এমির জাল ভেদ করে চলে যায় আরো দুই গোল। যদিও ম্যাচে একাধিক সেভ দেন এমিলিয়ানো, তবে কাজের কাজ তেমন করতে পারেননি এই আর্জেন্টাইন।

তবে হাল সিটির মত দলের বিপক্ষে আরো করুণ এমি। এক দশক পর প্রিমিয়ার লীগে আসা এই হালসিটির বিপক্ষেও জিততে পারেনি চেলসি দল।

হালসিটির এক স্ট্রাইকারের কাছেই জোড়া গোল হজম করেন চেলসি গোলরক্ষক মার্টিনেজ৷ সে ম্যাচে তার হজম করা দুটি গোলেই তার দক্ষতা নিয়ে প্রশ্ন করেন অনেকে৷ বিশেষ করে শুরুর গোলটা চাইলেই ফেরানো যেত এমির থেকে।

সব মিলিয়েই উটপাখির পারফর্মেঞ্চ প্রভাব ফেললো দলের সাথেও। নতুন কোচ ও নতুন গোলরক্ষক নিয়েও অবস্থার উন্নয়ন নেই চেলসি দলের।

উলটো ৪ ম্যাচে মাত্র ২ জয় তাদের, এমি ৩ ম্যাচে জিতেছেন ১ বার। এর আগে অনেক আর্জেন্টাইন ভক্তরা অজুহাত দাড় করাতেন, ভালো ক্লাবে না খেলায় এমি গোল হজম করেন। তার সামনে ভালো ডিফেন্স না থাকায় এই অবস্থা তার। কিন্ত বর্তমানে প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবে আছেন এমি। এখন কি যুক্তি দাড় করাবেন তারা, সে প্রশ্ন তাদের উপর থাকবে।

অবশ্য তিন ম্যাচের পারফরম্যান্স দিয়েই কোনো গোলরক্ষকের পুরো মূল্যায়ন করা ঠিক নয়। সামনে আরও অনেক ম্যাচ আছে।

এমির সামনেও সুযোগ আছে নিজের পুরোনো ফর্মে ফেরার। তবে আপাতত পরিসংখ্যানটা তার পক্ষেই কথা বলছে না।

অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে এসে যদি গোল খাওয়ার গল্পটাই চলতে থাকে, তাহলে নতুন ঠিকানা বদলালেও পুরোনো সমস্যাটা যে সঙ্গে করেই এনেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

আর্জেন্টিনার ভক্তরা তাকে বলেন বাজপাখি। তবে ক্লাব ফুটবলে আপাতত যেন উল্টো উড়ছেন এমি মার্টিনেজ।

চেলসি সমর্থকরা নিশ্চয়ই চাইবেন, খুব দ্রুতই সেই উড়ানটা আবার গোলবারের ওপরে উঠে যাক। নইলে ‘ডিফেন্স খারাপ ছিল’ অজুহাতের জায়গায় এবার হয়তো বলতে হবে, উটপাখি নিজেই ঠিকমতো উড়তে পারছে না। আর সেটা মঙ্গলজনক হবেনা ইপিএলের ক্লাব চেলসির জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here