ফুটবলের মাঠে লড়াই করেন বাংলাদেশের হামজা চৌধুরী। এবার লড়াইটা অন্যরকম এক লড়াই। এবার লড়াই মাঠের নয়, মানুষ হয়ে উঠার লড়াই ।
সেই লড়াইয়ে যেন বড় মনের পরিচয় হামজা চৌধুরীর। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
শুধু কথায় নয়, নিজের ব্যবহার করা সামগ্রীও তুলেছেন নিলামে। সেই নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে ফিলিস্তিনের অসহায় শিশুদের সহায়তায়।

ফুটবল মাঠে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন হামজা দেওয়ান চৌধুরী। বিশ্বের বড় বড় খেলোয়াড়দের সাথে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ব্রান্ড।
সেই ব্রান্ড হিসেবে ভালোবাসা যেমন পেয়েছেন হামজা, আবার মানুষের দরকারেই তাদের প্রতি বাড়িয়েছেন ভালোবাসার হাত৷
এবার হামজার জার্সি নিলামে উঠেছে এমন কিছু শিশুর জন্য, যাদের শৈশবই হারিয়ে যাচ্ছে যুদ্ধের নির্মমতায়।
গাজার শিশুদের সহায়তায় আয়োজিত এই বিশেষ চ্যারিটি নিলামে অংশ নিয়েছেন বাংলাদেশি এই মিডফিল্ডার।
তাঁর স্বাক্ষরিত জার্সির পাশাপাশি নিলামে রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম ক্রীড়াবিদের স্বাক্ষরিত জার্সি, পদক এবং অন্যান্য ক্রীড়া স্মারক।
মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টস এই উদ্যোগের আয়োজন করেছে। নিলাম থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে গাজার শিশুদের সহায়তায়।
মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টস এই উদ্যোগের আয়োজন করেছে। নিলাম থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে গাজার শিশুদের সহায়তায়। অর্থ্যাৎ এবার হামজার ব্যাবহৃত স্মৃতিময় জার্সিই দেওয়া হবে শুধুমাত্র শিশুদের উন্নয়নের কাজের জন্যই।
গাজার শিশুদের প্রতি হামজার সহমর্মিতা অবশ্য একেবারে নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে উদ্যাপন করেছিলেন তিনি।
সেই ছবিটি তখন ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। পরবর্তী সময়েও গাজা ও ফিলিস্তিনের শিশুদের দুর্দশা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাংলাদেশের এই তারকা
এবার সেই অবস্থানের সঙ্গে যুক্ত হলো সরাসরি সহযোগিতার উদ্যোগ।
নিজের স্বাক্ষরিত জার্সি নিলামে দেওয়ার মাধ্যমে হামজা দেখিয়ে দিলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কোনো মঞ্চের প্রয়োজন হয় না। নিজের কাছে থাকা একটি স্মারকও কখনো কারও জীবনে গুরুত্বপূর্ণ সহায়তার কারণ হয়ে উঠতে পারে।
ইংল্যান্ডে বড় হলেও হামজা চৌধুরী প্রাক্টিসিং মুসলিম হিসেবেই পরিচিত। এমনকি সেই টানেও চলে এসেছেন বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য।
মাঠে হামজা বিগ সুপারস্টার হলেও মাঠে বাইরে বিনয়ী একজন মানুষ হিসেবেই তার ছিল পরিচিত। এবার সেই হামজা দেখালেন তার মানবিক দিকটাও। হামজার এই দিকটার কারণে তার প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি করবে আগামী দিনে, তাতে নেই কোন সন্দেহ।




