Homeফুটবল"বিশ্বকাপে মেসিই সেরা খেলোয়াড় ছিলেন" বললেন লামিন ইয়ামাল..

“বিশ্বকাপে মেসিই সেরা খেলোয়াড় ছিলেন” বললেন লামিন ইয়ামাল..

- Advertisement -spot_img

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল স্পেন।

তবে শিরোপা জয়ের পরও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে বিতর্ক থামেনি। গোল্ডেন বল উঠেছিল স্পেন অধিনায়ক রদ্রির হাতে।

কিন্তু দুই মাস পর সেই পুরস্কার নিয়ে পুরোনো আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন স্প্যানিশ তারকা ল্যামিন ইয়ামাল। তার মতে, বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে মেসি দেখিয়েছিলেন নিজের চেনা জাদু। ৩৯ বছর বয়সে

বিশ্বকাপের মঞ্চে নেমেও আর্জেন্টিনার আক্রমণের অন্যতম প্রধান ভরসা ছিলেন তিনি। পুরো আসরে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও ৪টি গোল। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব, প্রায় প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মহাতারকা।

সেমিফাইনালে গোল না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে ম্যাচের ফল নির্ধারণে বড় অবদান রাখেন মেসি। এর আগেও মিশর ও কেপ ভার্দের বিপক্ষের ম্যাচসহ টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও গোল্ডেন বল কিংবা গোল্ডেন বুট কোনোটিই জেতা হয়নি মেসির। ১০ গোল করে গোল্ডেন বুট জিতে নেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে, স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল দেওয়া হয় রদ্রিকে।

ফাইনালের দুই মাস পর মোভিস্টার ইউনিভার্স ভালদানো অনুষ্ঠানে সেই সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমতই যেন প্রকাশ করলেন ইয়ামাল।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে তিনি বেছে নিয়েছেন মেসিকে।

ইয়ামাল বলেন, “যদিও সবাই জানে, মেসি সবার সেরা। তবু মনে হয় না কেউ এই ধরনের লেজেন্ডারি পারফরম্যান্সের আশা করেছিল।

আর্জেন্টিনায় ভালো ভালো ফুটবলার আছে। তবে মেসি সবাইকে ছাড়িয়ে গেছে। আমার কাছে, মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা ফুটবলার।”

ইয়ামালের এই মন্তব্য নতুন করে সামনে এনেছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে সেই পুরোনো বিতর্ক। পুরস্কার রদ্রির হাতে উঠলেও ইয়ামালের চোখে বিশ্বকাপের মঞ্চে সবার ওপরে ছিলেন একজনই,তিনি লিওনেল মেসি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here