Homeফুটবল“আমি এখনই রাফিনহাকে ব্যালন ডি অর তুলে দিতাম।'' :তিতে সেতিয়ান

“আমি এখনই রাফিনহাকে ব্যালন ডি অর তুলে দিতাম।” :তিতে সেতিয়ান

- Advertisement -spot_img

ব্যালন ডি’অরের মঞ্চে নেই রাফিনহার নাম। চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকার।

অথচ এই মুহূর্তে তাকেই বিশ্বের সেরা খেলোয়াড় মনে করছেন বার্সেলোনার সাবেক কোচ কিকে সেতিয়েন। সাম্প্রতিক এক আলোচনায় রাফায় প্রশংসায় পঞ্চমুখ থাকেন এই স্প্যানিশ কোচ।

ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় এখন হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেদের নাম বেশি শোনা যাচ্ছে।

কিন্তু সেতিয়েনের পছন্দ একেবারেই আলাদা। সেরা ত্রিশে না থেকেও একজনকেই সেতিয়েন মনে করেন যোগ্য খেলোয়াড়।

তার চোখে, পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বড় দাবিদার রাফিনহা।
কাদেনা এসইআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন এই স্প্যানিশ কোচ। সেতিয়েনের কথায় রাফিনহার সবচেয়ে বড় পরিচয় শুধু গোল করা নয়।

আক্রমণে তার ধার যেমন আছে, তেমনি দলের প্রয়োজনে পরিশ্রম করার মানসিকতাও আছে। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করা থেকে শুরু করে সতীর্থদের জন্য জায়গা তৈরি,সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ২৬ গোল এসিস্ট করেন বার্সেলোনা, জয় করেন লা লীগা শিরোপা।

তবে এই মৌসুমে রাফিনহা ছাড়িয়ে যাচ্ছেন সবকিছুকে। শুরু থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন তিনি।

এরই মধ্যে করেছেন ১৪ গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। আর সে কারণেই রাফিনহাকেই মনে ধরেছেন লিওনেল মেসির সাবেক এই কোচের।

রাফিনহার ব্যালন পাওয়া নিয়ে সেতিয়েন বলেন “ এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। আমি এখনই রাফিনহাকে ব্যালন ডি’অর দেব।

আমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। কারণ, সে-ই সেরা খেলোয়াড়। শুধু সবচেয়ে কার্যকর খেলোয়াড় কিংবা সবচেয়ে বেশি খেলা খেলোয়াড়ই নয়, সে সবচেয়ে বেশি দৌড়ায়, সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং নিজের দলকে সবচেয়ে বেশি সাহায্য করে।

সে একজন সম্পূর্ণ ফুটবলার।”
যদিও আগামী ব্যালন ডি অরের জন্য যাত্রা এখনও বহুদুর বাকি। তবে সেতিয়েন অন্তত কোনো দ্বিধা রাখছেন না।

তার চোখে, রাফিনহাই এই মুহূর্তের সেরা।রাফিনহার জন্য এটি অবশ্যই বড় স্বীকৃতি। কারণ ব্যালন ডি’অরের তালিকায় না থেকেও একজন সাবেক বার্সা কোচ প্রকাশ্যে তাকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।

এখন রাফিনহার সামনে একটাই কাজ। মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে সেই কথার প্রমাণ দিয়ে যাওয়া। চলতি মৌসুমের শুরুটা যেভাবে করেছেন, তাতে ব্রাজিলিয়ান তারকার জন্য সামনে আরও বড় আলোচনার দরজা খুলে যেতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here