Homeক্রিকেটঅস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, ৪ ম্যাচের সবগুলো হেরেছে বাংলাদেশ!

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, ৪ ম্যাচের সবগুলো হেরেছে বাংলাদেশ!

- Advertisement -spot_img

হংকং সিক্সেসের এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ক্রিকেট বিশ্ব। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আফগানিস্তান।

মংকক গ্রাউন্ডে শিরোপা জয়ের আনন্দে মেতেছিলেন আফগান ক্রিকেটাররা। অন্যদিকে পুরো আসরজুড়ে হতাশার বৃত্তেই আটকে ছিল বাংলাদেশ। চারটি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি আবু হায়দার রনির দল।

ফাইনালে আগে ব্যাটিং করে ৬ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ম্যাক্স ব্রায়ান্ট।

মাত্র ১৪ বলের ইনিংসটি তিনি সাজান চারটি চার ও সমানসংখ্যক ছক্কায়। অধিনায়ক জ্যাক উড ৫ রান করে রিটায়ার্ড আউট হন।

এ ছাড়া ক্রিস গ্রিন ও প্যাট্রিক ডুলিও একইভাবে মাঠ ছাড়েন।

জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আফগানিস্তান। দুই ওভারের মধ্যেই ৪৫ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা।

বিশেষ করে চার নম্বরে ব্যাট করতে নামা ইমরান মীর ছিলেন দুর্দান্ত। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই সহজ হয়ে আসে শিরোপার পথ।

১৪ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল সাতটি ছক্কা ও দুটি চার। ষষ্ঠ ওভারের প্রথম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি আফগানিস্তানকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করেন ইমরান।

৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করে আফগানরা। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

আফগানিস্তানের এমন সাফল্যের বিপরীতে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে জয়হীনভাবে।

চার ম্যাচে ৪৬৬ রান করেও একটিতেও জিততে পারেনি দলটি। গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারের পর বোল রাউন্ডের প্রথম সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর ১১তম স্থান নির্ধারণী প্লে অফে ভারতের কাছেও পরাজিত হয়েছে তারা।

বাংলাদেশের হতাশার বড় দিক ছিল শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া করা। চার ম্যাচের প্রতিটিতেই আগে ব্যাটিং করেছে দলটি।

এর মধ্যে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে হার এসেছে শেষ বলে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জয় তুলে নিতে পারেনি রনির দল।

উল্লেখ্য, হংকং সিক্সেসে সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জিতেছে পাকিস্তান। পাঁচটি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here