কখনো ডিফেন্সে এসে গোলকিপারের ভরসা হচ্ছেন,আসল দায়িত্ব মিডফিল্ডটাও সামলাচ্ছেন আর এটাকিংয়ে করলেন ৮ মিনিটেই গোল।শুধু কি তাই? দর্শক থেকে খেলোয়াড় সবাইকে উজ্জীবিত করছেন শোমিতই।
তার কল্যানে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন শমিত সোম। তার গোলে ২-০ ব্যবধানে লিড নিয়ে খেলছে হামজা চৌধুরীর দল।।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে অধিনায়ক হামজা চৌধুরীর বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার রক্ষণভাগে তৈরি হয় বিপদ। গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে প্রথম প্রচেষ্টাটি প্রতিহত হয়।
তবে ফিরতি বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি শমিত। তার গোলে উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের সমর্থকেরা।
এর আগে ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক হামজার নেওয়া শট অবশ্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
সপ্তম মিনিটেও হোসাইনের বাড়ানো বিপজ্জনক ক্রস থেকে সুযোগ তৈরি হয়েছিল। তবে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ফারহান আলী ওয়াহিদ।
অন্যদিকে ২৪ মিনিটে শোমিত-রাকিবের বানানো এক দারুন বলে ব্যাক হিলে প্রায় গোল করেই ফেলেছিলেন হামজা,তবে হয় লক্ষভ্রষ্ট।
কিন্তু ৪৩ তম মিনিটে ঠিকই জাদু দিয়ে গোল করেছেন হামজা চৌধুরী
এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন হামজা চৌধুরী। একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও।
ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। এখন বাংলাদেশের লক্ষ্য লিড ধরে রেখে জয় নিশ্চিত করা এবং সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।




