একটা সময় আর্সেনালের বেঞ্চে ছিলেন বছরের পর বছর। সেখান থেকে জয় করেছেন বিশ্বকাপ, হয়েছে একাধিকবার ফিফার সেরা গোলরক্ষক।
।এমির এই অর্জন শুধু স্কিলে উন্নতি করায় হয়নি। বরং তার আত্মবিশ্বাস ও আত্মনিবেদন তাকে এনেছে এই জায়গায়। আরো একবার সেই আত্মনিবেদনের বহিপ্রকাশ এমিলিয়ানো মার্টিনেজের। সেখানে ভাঙা চোয়াল নিয়েও চাইছেন আর্জেন্টিনার হয়ে খেলতে।
গত ১৮ অক্টোবর এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে এভারটন ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়াল ভেঙে যায় তাঁর। পরে অস্ত্রোপচারও করাতে হয় আর্জেন্টাইন গোলরক্ষককে। অস্ত্রোপচারের পর নিজেই জানিয়েছিলেন, কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরবেন। যদিও প্রত্যাশার চেয়েও দ্রুত অনুশীলনে ফিরেছেন তিনি।
এর মাঝে মুখে মাস্ক করে এসেছেন অনুশীলনে, যে ধরণের মাস্ক পড়তেন পিটার চেকরা।
এর মাঝে আর্জেন্টিনার নভেম্বরের আন্তর্জাতিক বিরতির দলেও জায়গা পেয়েছেন মার্টিনেজ।যদিও শেষ পর্যন্ত তাঁর মাঠে নামা নির্ভর করবে শারীরিক অবস্থা ও চিকিৎসকদের ছাড়পত্রের ওপর।
কিন্ত খেলার ব্যাপারে প্রচন্ড আগ্রহ দেখিয়েছেন এই গোলরক্ষক। জানিয়ে দিয়েছেন, তিনি প্রস্তত আছেন দলের জন্য খেলতে।
অথচ চোয়াল এখনও সুস্থ্য হয়নি এমির। এমনকি ঠিকমত খেতেও পারছেননা তিনি। তরল জাতীয় অধিকাংশ খাবার খেতে হচ্ছে তাকে।
এই ব্যাপারে এমি তো কৌতুক করে বলেই ফেলেছেন, নিজেকে শিশু লাগছে তার। কিন্ত এরপরও অনুশীলনে এই গোলরক্ষক, আর্জেন্টিনার জন্য প্রস্তত সবকিছু করতে।
এটাই অবশ্য প্রথমবার নয়। এর আগেও চোটকে পাশ কাটিয়ে মাঠে নামার নজির গড়েছেন মার্টিনেজ। ২০২৬ ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার হয়ে খেলার আগে ওয়ার্মআপের সময় আঙুল ভেঙে যায় তাঁর।
বিশ্বকাপের আগে সেই চোট নিয়েই আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। ফাইনালে তো একাই লড়াই করে ইতিহাস গড়ার সামনেও ছিলেন এই গোলরক্ষক।
তবে মার্টিনেজ একা নন। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার সাফল্যের পেছনে দলটির খেলোয়াড়দের নিবেদন যে কোন কিছুকে হার মানাবে।
কেউ ক্লাব ত্যাগ করেন জাতীয় দলের জন্য, কেউ আবার জাতীয় দলে এলে মেলে ধরেন নিজের সর্বোচ্চ। দলের প্রতি আবেগ ও দায়িত্ববোধ হার মানায় সবকিছুকে।
অন্যদিকে ব্রাজিলের ফুটবলেও প্রতিভা কিংবা ব্যক্তিগত সামর্থ্যের অভাব নেই। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত সাফল্যের অভাব দলটির।
দলের অনেক তারকা যেন জাতীয় দলে গা বাচিয়ে খেলেন। অনেকে তো দেখান ইঞ্জুরির বাহানাও। আর দিনশেষে যেন সাম্প্রতিক সময়ে এটাই বড় পার্থক্য হয়ে যাচ্ছে দুই দেশের ফুটবলের সাফল্যে।




