আক্রমণভাগে নেই তারকার মেলা। ইয়ামাল, রাফিনহারা গোলের পর গোল করছেন, গর্ডন, লোপেজরা মেলে ধরছেন নিজেকে।
আর সেখানেই ফ্লিকের অধীনে শুরুটা দুর্দান্ত পায় বার্সেলোনা। কিন্ত বড় ম্যাচে প্রকাশ পায় বার্সার দুর্বলতা।।বিশেষ করে রক্ষণে ভালো মানের কারো না থাকা ভোগাচ্ছে বার্সাকে।
যে কারণে গত এক দশকে নেই চ্যাম্পিয়নস লীগ, এই মৌসুমেও দেখা দিয়েছে একই সমস্যা। আর এই সমস্যা সমাধানে এবার আর্জেন্টাইন সেন্টার ব্যাকের দিকে নজর বার্সেলোনার।
গত ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে প্রতিনিধি পাঠিয়েছিল বার্সেলোনা। তাদের নজরে ছিলেন আর্জেন্টিনা দলের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজও।
কিন্ত লিসান্দ্রোকে নেওয়ার খবরের সুত্রপাত এখানে নয়। এই মৌসুমে লিসান্দ্রো নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।
প্রশ্ন তুলেছেন ক্লাবের ভিতরের সিস্টেম নিয়ে। আর সেখানেই উঠে আসে লিসান্দ্রোর ক্লাব ত্যাগের প্রসঙ্গ৷ এর মাঝে একাধিক ক্লাব প্রকাশ করে আগ্রহ। তার মধ্যে অন্যতম ছিল বার্সেলোনাও।
২০২২ সালে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মার্তিনেজ। এরপর থেকেই ইংলিশ ক্লাবটির রক্ষণভাগে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। শুরুতে তার উচ্চতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে সেই সমালোচনাকে জয় করে প্রিমিয়ার লীগে আছেন সেরা পারফর্মারদের একজন হয়ে।
উচ্চতায় খুব বেশি লম্বা না হলেও শারীরিক লড়াই, প্রতিপক্ষের গতিবিধি বুঝে বল কেড়ে নেওয়া এবং আক্রমণাত্মক ডিফেন্ডিংয়ে বেশ দক্ষ এই আর্জেন্টাইন। আর যে কারণে অভিজ্ঞ এই মুখকে দলভুক্ত করতে চান জার্মান কোচ ফ্লিক।
যদিও জানুয়ারিতে মার্টিনেজকে পেতে হলে আছে কন্ডিশন। কেননা ২০২৭ সালের জুন পর্যন্ত মার্টিনেজের চুক্তি রয়েছে ইউনাইটেডের সাথে।
এই মৌসুমের পর আর নেই দুই পক্ষের চুক্তি। নতুন করে নবায়ন না করলে লিসান্দ্রোকে ফ্রিতেও ছাড়তে চাইবেনা ইউনাইটেড।
তাই নেগোশিয়েশন করেই নিতে হবে এই আর্জেন্টাইনকে।
তবে গোল, স্পোর্ট, বার্সা ইউনিভার্সাল সহ একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে এই নিয়ে সংবাদ। যদি আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে নিজেদের সেরাটা ভাবতে চায় বার্সেলোনা, তবে লিসান্দ্রো হতে পারে দারুণ এক পছন্দ।
আবার লিসান্দ্রোর বার্সার প্রতি সম্মতির কথাও শোনা গিয়েছে, যদিও সেটা আসেনি প্রকাশ্যে। সব মিলিয়ে সবকিছু নির্ভর করছে আগামী দিনের উপরই।
এবার দেখা যাক, শেষ পর্যন্ত মেসির সাবেক ক্লাবে যাওয়া হয় কিনা আর্জেন্টাইন সেন্টার ব্যাকের।




