Homeফুটবলচোখ বন্ধ করে গোল করলেন নেইমার!

চোখ বন্ধ করে গোল করলেন নেইমার!

- Advertisement -spot_img

চোখ বন্ধ, সামনে গোলপোস্ট আর প্রতিপক্ষের গোলরক্ষক। এমন অবস্থায় পেনাল্টি নেওয়ার সাহস দেখানোই কঠিন।

কিন্তু নেইমার শুধু সাহস দেখাননি, চোখ বন্ধ রেখেই বল জড়িয়েছেন জালে। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, বিশ্বকাপের পরই দেন ঘোষণা।

ক্লাবেও এই মৌসুমের পর আছে ফুটবল ছাড়ার ইঙ্গিত। তবে এতকিছুর পরও ভক্তদের আনন্দ দেওয়া ছাড়ছেননা নেইমার।

এবার যেন চোখ বন্ধ করে গোল দিয়ে হয়ে উঠলেন দর্শক আকর্ষণের কেন্দ্রে।

১৬ নভেম্বর কিংস কাপ ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেইমারের দল ফুরিয়া ও পোধপাহ ফাঙ্কবল ক্লাব। নিজের সাবেক সতীর্থ জেরার্ড পিকের এই টুর্নামেন্ট ছড়িয়ে পড়েছে ব্রাজিলেও।

১১ জনের বদলে যেখানে খেলেন ৭ ফুটবলার, যার একাধিক নিয়মও ব্যাতিক্রম রয়েছে ফুটবল থেকে। আর সেখানেই এক দলের মালিক বনে যান ব্রাজিলের সুপারস্টার নেইমার।

সেখানে এবার নিজ দলের ম্যাচ দেখতে গুয়ারুলহোসের ট্রাইডেন্ট অ্যারেনায় হাজির হয়েছিলেন নেইমার।

তাঁর সঙ্গে ছিলেন সান্তোসে তার সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ফুরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দলটির খেলা দেখতে গেলেও শেষ পর্যন্ত নিজেই নেমে পড়েন মাঠে।

কিংস লিগের বিশেষ নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের প্রেসিডেন্টের জন্য থাকে একটি পেনাল্টি নেওয়ার সুযোগ, যা পরিচিত ‘প্রেসিডেন্ট পেনাল্টি’ নামে। সেই সুযোগেই বলের সামনে দাঁড়ান নেইমার। কিন্ত চমক বাকি ছিল তখনই। পেনাল্টি বক্সের সামনে গিয়ে এবার অদ্ভত কান্ড নেইমারের।

সাধারণভাবে দাড়ালেও পেনাল্টি নেওয়ার আগে নিজের চোখ ঢেকে নেন নেইমার।

এক হাত দিয়ে নিজের চোখ আটকে রাখেন তিনি। আর এক হাত দিয়ে গোলবার পরিমাপ করে নেন শট। সেই শট এতটাই নিখুত ছিল যে, ঠিকদিকে লাভ দিয়েও সেভ করতে পারেননি ফাঙ্কবল ক্লাবের গোলরক্ষক। আর সেখানে সাময়িক লিডও পায় নেইমারের ফুরিয়ার ক্লাব।

যদিও চোখ বন্ধ করে কিছু করার ঘটনা এবার প্রথম নন । ১৯৯১ সালে এনবিএর একটি ম্যাচে চোখ বন্ধ করে ফ্রি থ্রো করে আলোচনায় এসেছিলেন জর্ডান। সেই বিখ্যাত মুহূর্তের অনুকরণেই চোখ ঢেকে পেনাল্টি নেন নেইমার।
অবশ্য এর আগে এক ম্যাচে পেনাল্টি নিতে এসে মিস করেন নেইমার।

এবার চোখ বন্ধ করে পেনাল্টি নিয়ে যেন নিজেকেই আবার জানান দিলেন এই সুপারস্টার। আর তাতে মেতে উঠলো গ্যালারির দর্শকরা।

বিনোদনের এই কিংস কাপের আসরে নেইমারও দর্শকদের বিনোদন যোগ করলেন অন্য মাত্রায়, চলে এলেন শিরোনামের কেন্দ্রবিন্দুতে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here