Homeফুটবলমেসিকে আর্জেন্টাইন কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির!

মেসিকে আর্জেন্টাইন কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির!

- Advertisement -spot_img

ভক্তদের কাছে এখনও আর্জেন্টাইন ফুটবলের মধ্যমণি লিওনেল মেসি। এমনিতেই এখনও তাকে ভুলতে পারছেননা ভক্তরা।

এরপর উড়ুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হারের পর আবারো ঘুরে ফিরে আসে লিওনেল মেসির নামই।

সাংবাদিকদের আগ্রহও ছিল মেসিকে নিয়ে, আর্জেন্টিনার ম্যাচের আগে উঠে আসলো সেই প্রসঙ্গও৷ লিও মেসি ফিরবেন কিনা সে প্রশ্নও আসলো।

এর জবাবে স্কালোনি মেসির জন্য খোলা রাখলেন একাধিক অপশন। কোচ কিংবা খেলোয়াড়, সব জায়গায় মেসিকে আমন্ত্রণ আর্জেন্টাইন কোচের।

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও ক্লাব ফুটবলে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন মেসি।

৩৯ বছর বয়সেও তাঁর পারফরম্যান্স নিয়ে আশাবাদী আর্জেন্টাইন বস স্কালোনি। শুধু তাই নয়, আর্জেন্টাইন অধিনায়ককে আরও অনেক দিন মাঠে দেখতে চান তিনি। স্কালোনির বিশ্বাস, ২০৩০ সালের পরও ফুটবল খেলা চালিয়ে যেতে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

একইসাথে মেসির জন্য দরজা খোলা রাখার কথাও বলেন স্কালোনি। শুধু ক্লাব নয়, জাতীয় দলেও মেসি চাইলে খেলতে পারেন আরো অনেকদিন।

যদি মেসি চান, আবারো জাতীয় দলে তিনি আসতে পারেন বলে মন্তব্য স্কালোনির।

সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, সে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যাবে। সে ইতোমধ্যে জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে আমি চাই, যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।’

জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও মেসির জন্য আর্জেন্টিনার দরজা বন্ধ হয়ে যায়নি।

স্কালোনির কথায় স্পষ্ট, ভবিষ্যতে মত পরিবর্তন করে আবারও জাতীয় দলের হয়ে খেলতে চাইলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত আর্জেন্টিনা। মেসির মতো একজন ফুটবলারের জন্য দলে জায়গা করে দিতে আলাদা কোনো ভাবনার প্রয়োজন নেই।

তবে খেলোয়াড়ের পাশাপাশি কোচ হিসেবেও মেসির খোলার রাস্তাটা দেখিয়ে দিলেন স্কালোনি। যদিও সে মন্তব্য স্কালোনি করেছেন কিছুটা কৌতুকের সুরেই।

সম্প্রতি আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল কোচিং স্টাফ ছেড়ে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন পরিকল্পনা করছেন। তাঁর বিদায়ের প্রসঙ্গ টেনেই মেসিকে কোচিং স্টাফে যোগ দেওয়ার সুযোগের কথা বলেন স্কালোনি।

হাসতে হাসতে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টারও এখানে নেই”।

সব মিলিয়ে মেসির ব্যাপারে এখনও দারুণ পজিটিভ মন্তব্য আর্জেন্টাইন কোচের। আগামী দিনে তাই মেসিকে যেকোন রোলে আর্জেন্টিনা দলে দেখা গেলে থাকবেনা অবাক হবার কিছু। অন্তত মেসি চাইলে যে সকল সুযোগ থাকবে তার জন্য, তাতে নেই সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here