Homeক্রিকেট“ অহ আল্লাহ থ্যাংক ইউ, বাজে বল হইলেও উইকেট দিছে তো” উইকেট...

“ অহ আল্লাহ থ্যাংক ইউ, বাজে বল হইলেও উইকেট দিছে তো” উইকেট নিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ তাসকিন আহমেদের!

- Advertisement -spot_img

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর উইকেটটা পেতে পারতেন টেষ্টের দ্বিতীয় দিনই। শুরুতে ফেরাতে পারতেন হামজা চৌধুরীকে।

তবে নো বলের কারণে উইকেট বঞ্চিত থাকতে হয় তাসকিন। এরপর সব মিলিয়ে বোলিং করেছেন ২০ অভার, উইকেটের দেখাই মিলছিল না তাসকিন আহমেদের। আর সেই উইকেট পেয়েই যেন সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাতে ভুল করেননি তাসকিন আহমেদ।

নতুন বল নিয়ে নতুন স্বপ্ন দেখে বাংলাদেশ দল। আর সেখানেই বোলিং আক্রমণে আসেন তাসকিন।

৮৬ তম শুরুর বলেই তাসকিন পান ম্যাচে নিজের প্রথম উইকেট। তাসকিন আউট অফে বল করেন, তবে কাট খেলতে গিয়ে সেই বলে বিভ্রান্ত হন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মুল্ডার। আর সেটাই তালুবন্দি করেন উইকেটরক্ষক লিটন দাস।

এর সাথে সাথেই প্রতিক্রিয়া আসে তাসকিনের মুখ থেকে। আল্লাহকে ধন্যবাদ জানান নিজের বাক্যে।

বলে দেন ওহ আল্লাহ থ্যাংকু। তাসকিন আহমেদের কাছে মুল্ডারের উইকেট পাওয়া বলটা তার সেরা ডেলিভারি ছিলনা।

তবে টানা ২০ অভার বল করার পর ভালো বলে উইকেট না পেলেও প্রাপ্তির কথা স্মরণ করেন এই ডানহাতি পেসার। নিজের বাক্যেই বলেন “ অহ আল্লাহ থ্যাংকু। বাজে বল হইলেও উইকেট তো দিছে”

তাসকিনের সুরে সুর মেলান জাতীয় দল অধিনায়ক নাজমুল শান্তও। তিনি আল্লাহকে ধন্যবাদ জানান উইকেটের জন্য।

৪ উইকেট নিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরু থেকেই উইকেটের জন্য হন্য হয়ে বল করতে থাকে বাংলাদেশ।

একটা সময় ইঞ্জুরি নিয়ে অধিনায়ক বাভুমা ফিরে গেলেও উইকেটের দেখা মিলেনি। সেই ব্রেকথ্রু নেওয়ার কাজটাই করেন তাসকিন আহমেদ। যে কারণে তাসকিনের সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন শান্তেরও। তিনিও ধন্যবাদ জানান সৃষ্টিকর্তাকে, পড়েন আলহামদুলিল্লাহও।

তাসকিনের উইকেট বাংলাদেশের জন্য নতুন দরজা খুলে দেয় ম্যাচে। এরপর লাঞ্চের আগে আরো জোড়া আঘাত হানে বাংলাদেশ।

৪ উইকেট থেকে ৭ উইকেটে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা দল, লিড নেওয়ার আগে বাংলাদেশের তৈরি হয় আরো আঘাতের সুযোগ।

একটা সময় মনে হচ্ছিল ম্যাচের দখল পুরোটা নিয়েছে দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে সাময়িক সময়ের জন্য হলেও ম্যাচে ফিরে বাংলাদেশ।

সব মিলিয়ে তাসকিনের মুখের বাক্য যেন পুরো বাংলাদেশ ভক্তদের বাণীই। জমে বসতে থাকা দক্ষিণ আফ্রিকাকে থামাতে এই ব্রেকথ্রু ছিল গুরুত্বপূর্ণ।

এবার এর জেড় ধরে এই টেষ্টে দখল নিতে পারে কিনা বাংলাদেশ, সেটা এবার দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here