টেষ্ট সিরিজের জন্য জাতীয় দল দক্ষিণ আফ্রিকায়। অপরদিকে ইমার্জিং দল আছে কাতারে এশিয়া কাপ জয়ের লক্ষ্যে।
দুই বহরের কোথাও নেই ফিজের নাম। এই মুহুর্তে ফিজ আছেন দুবাইয়ে। আইএলে দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মাঠে নামার সামনে বাংলার এই সুপারস্টার।
ফিজের আগমণে বাংলাদেশের দর্শকদের চেয়েও উচ্ছাসিত দুবাই ক্যাপিটালস। দলে তারকার কমতি নেই তাদের, শানাকা, পাওয়েল, সল্ট, নুর সহ আছে নানা দেশের তারকার মেলা। কিন্ত দুবাই এর সব উত্তেজনা যেন ফিজকে নিয়েই। ফিজে যেন মুখরিত ক্যাপিটালস এর পেজ।
ফিজ আসার পর শুরুতেই তাকে নিয়ে পোষ্ট দেয় ক্যাপিটালস। সেখানে সরাসরি ব্যাটসম্যানদের ভয় পেতে বলে তারা, কারণ তারা জানায় ফিজ এসেছে।
এরপর দেখা যায় আলোর ঝলকানিতে ফিজের উপস্থাপন, গায়ে ক্যাপিটালস এর জার্সি। নিজের জার্সির দিকে ইঙ্গিত ফিজের। এভাবেই ফিজের আগমণকে উজ্জাপন করে ক্যাপিটালস।
ক্যাপিটালসের স্পন্সরের ছবিতেও আছেন ফিজ৷ এসোসিয়েট পার্টনার এওসির ছবিতে মাঝে অধিনায়ক স্যাম বিলিংস।
অন্যদিকের সময়ের অন্যতম সেরা টি২০ তারকা ব্যাটার ফিল সল্ট। এদের সাথেই একই ফ্রেমে আছেন ফিজও। দলের স্পন্সরশিপে ফিজ যে কত গুরুত্বপূর্ণ, সেটার প্রমাণই দিলো দুবাই ক্যাপিটালস।
ফিজকে নিয়ে আরো এক ভিডিও প্রকাশ করে ক্যাপিটালস। একইসাথে ক্যামেরায় যুগলবন্দি দেখা যায় বাংলার ফিজ ও লঙ্কান লিজেন্ড মালিঙ্গাকে। ফিজের বোলিং এর ছবি প্রকাশ করে ক্যাপিটালস জানায় তারা উদগ্রীব শুরুর জন্য। ফিজকে নিয়ে কমছেনা তাদের উন্মাদনা।
অবশ্য এর কারণ স্পষ্ট। গত আসরে ক্যাপিটালস এর হয়ে ৮ ম্যাচে ফিজের শিকার ১৫ উইকেট, ইকোনমি মাত্র ৮৷
যে কারণে এই আসরে নিলামের আগে সরাসরি ফিজকে নেয় তারা। এমনকি ফিজের কনফার্ম হওয়ার মুহুর্ত ক্যাপিটালসের সবচেয়ে স্পেশাল বলেও জানানো হয় মালিক পক্ষ থেকে। বাংলার এই সুপারস্টার দলের অন্যতম আইকন, যে কারণে ফিজকে নিয়ে মাতামতি কমছেনা ক্যাপিটালস দলের
এবার দেখা যাক, মাঠে এর কতটা বাস্তবায়ন করতে পারেন ফিজ। দুবাই এর মাঠে আরো একবার নিজের সক্ষমতার জানান দিতে চাইবেন এই পেসার,
পরাস্ত করতে চাইবেন বড় বড় ব্যাটারকে। আর ফিজের কাধে ভর করে আরো একবার চুড়ান্ত সফলতাও অর্জন করতে চাইবে স্যাম বিলিংস এর দল।




