Homeফুটবলনিকো পাজকে নিজের ছেলের উত্তরসুরী দেখছেন মেসির মা!

নিকো পাজকে নিজের ছেলের উত্তরসুরী দেখছেন মেসির মা!

- Advertisement -spot_img

আগামী দিনে কে হবেন আর্জেন্টাইন নাম্বার টেন, তা নিয়ে আছে বিস্তর আলোচনা। সেখানে একদলের ভোট আর্জেন্টাইন তরুণ নিকো পাজের দিকে।

বয়সে কম হলেও পাজের ক্রিয়েটিভিটি, গোল স্কোরিং এবিলিটি ও ফিজিক্যালিটি নজর কেড়েছে সবার। সেই পাজকেও প্রশ্ন করা হয় আর্জেন্টাইন নাম্বার টেন হওয়া নিয়ে।

যদিও সেই প্রশ্নে জার্সি নাম্বার নিয়ে ভাবেননা বলেছেন পাজ৷ তবে যে নাম্বার টেনের উত্তরসুরী হবার জন্য চলছে এত আলোচনা, তার মায়ের কাছে যেন পাজই সবচেয়ে যোগ্য উত্তরসুরী। এমনকি নিকো পাজকে সরাসরি এসে বলেছেন এমন কথা।

তবে মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি কি নিজের করে নিতে চান নিকো? এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো আগ্রহ দেখাননি তিনি।

নিকো বলেন, ‘জার্সির নম্বর নিয়ে আমি ভাবি না। ফুটবলকে ভালোবাসি বলেই খেলি। মাঠে কীভাবে আনন্দ পাওয়া যায়, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি শুধু খেলাটা উপভোগ করে যেতে চাই।’

কিন্ত এই পাজকেই আবার মেসির উত্তরসুরী ভাবেন লিওনেল মেসির মা। এমনকি নিকোর হাত ধরে তাকে মেসির উত্তরসুরী হিসেবেও বলেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি।

সেলিয়ার ভাষায় সরাসরি নিকোকে বলেছেন, “ তুমিই হবে আমার ছেলের উত্তরসুরী “

এমন খবর প্রকাশ করেন স্বয়ং নিকো পাজের চাচা। মঙ্গলবার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হগে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ। ম্যাচের প্রথমার্ধ খেলেই মাঠ ছাড়লেও পারফরম্যান্সে নজর কেড়েছেন কোমোর এই তরুণ মিডফিল্ডার।

আরসেখানে ম্যাচের পর আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকার দেন পাজের চাচা ফাবিয়ান পাজ। সেখানেই তিনি জানিয়েছেন মেসির মায়ের সঙ্গে তাঁর ভাতিজার একটি আবেগঘন কথোপকথনের কথা।

ফাবিয়ান পাজের ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের পর ঘটনাটি ঘটে।

মনুমেন্তালে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। মেসির সঙ্গে একই মাঠে খেলেছিলেন নিকো পাজও।

ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় মেসির মা সেলিয়া কুচিত্তিনিকে দেখতে পান তিনি। তখন আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন সেলিয়া।

আগে থেকেই পরিচয় থাকায় তাঁর কাছে গিয়ে শুভেচ্ছা জানান পাজ। এ সময় নিকোর হাত ধরে সেলিয়া বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

চাচার দাবি, মেসির মায়ের কাছ থেকে এমন কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিলেন নিকো।

পরে নিজেই বিষয়টিকে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। যদিও ফাবিয়ানের ভাষায় পাজের মাথায় নেই মেসির উত্তরসুরী হবার চিন্তা। বরং নিজেকে সম্পুর্ণ মেলে ধরার ইচ্ছাই তার ভাতিজা রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ৪ ম্যাচে ৬ গোল এসিস্ট করেন নিকো পাজ। সুযোগ পেয়ে কিভাবে মেলে ধরতে হয়, সেটাই রাখছেন প্রমাণ।

যে কারণে অন্য সব ভক্তদের মত পাজকে ঘিরে উচ্ছাস স্বয়ং লিওনেল মেসির মায়েরও। এবার দেখা যাক, সবার প্রত্যাশা পুরণ করতে পারেন কিনা এই তরুণ কোমো মিডফিল্ডার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here