১৮ বছরের অপেক্ষা। সেই অপেক্ষা এবার মিটলো বোকা জুনিয়ার্সের। আর সেটা পুরণ হলো ব্রাজিলের ক্লাবের বিপক্ষে জয় নিয়েই।
যে জয়টা যেন বোকার একার না, জিতলো পুরো আর্জেন্টিনা। আরো একবার যেন আর্জেন্টাইন সমর্থকরা পেলো ব্রাজিলকে হারানোর আনন্দ
কোপা সুদারআমেরিকার শিরোপা নেই ২১ বছর ধরে। ১৮ বছর ধরে মহাদেশীয় শিরোপা। ক্লাব লেভেলে যেন চলছিল আর্জেন্টিনারই রাজত্ব।
তবে এবার সেই আক্ষেপ ঘুচালো পারাদেসরা। ফাইনালে দাপট দেখিয়ে জিতলো ব্রাজিলের ক্লাব এথলেটিকো এমজির সাথে৷
কলম্বিয়ার রবার্তো মেলেন্দেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিলর এথলেটিকো এমজি ও আর্জেন্টিনার বোকা জুনিয়ার্স।
যেখানে শুরু থেকেই এথলেটিকোর উপর একের পর এক আক্রমণ চালায় বোকা, যার ফল মেলে ম্যাচের ১৬ মিনিটেই।
মিডফিল্ডার সান্তিয়াগোর গোলে লিড পায় বোকা। সান্তিয়াগোর বক্সে ডান পায়ের শট লিড এনে দেয় আর্জেন্টাইন ক্লাবকে
গোল করেও আক্রমণের ধারা বজায় রাখে বোকা। দেলগাদো, আরান্দারা তৈরি করে একের পর এক সুযোগ।
অপরদিকে এথলেটিকো কাউন্টারের চেষ্টা করলেও পরিষ্কার আক্রমণ তৈরি করতে পারেনা। বিপরীতে এথলেটিকোর এভারসন একাধিকবার বাচিয়ে দেয় নিজ দেশের ক্লাবকে। আর সেখানেই ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।
তবে পারাদেসের দল দ্বিতীয়ার্থে ফিরে ম্যাচটাকে যেন নিয়ে আসে পুর্ণ হাতের মুঠোয়। এবার ৪৮ মিনিটে গোল করেন স্ট্রাইকার মিগুয়েল মেরেন্টিয়াল।
সেবাস্টিয়ান ভিলার পাস থেকে মিগুয়েলের ডান পায়ের শট জালে জড়ালে লিড ডাবল হয় বোকার। এরপর ভিলা, বেলমোন্তে একের পর এক সুযোগ তৈরি করলেও ব্যাবধান বাড়েনি। ৩ বড় চাঞ্চ মিসে করার কারণেও আসেনি আরো বড় জয়।
তবে ২ গোলের জয় যথেষ্ট ছিল ইতিহাস গড়ার। আর সেখানেই এবার ১৮ বছর পর নিজেদের প্রথম মহাদেশীয় শিরোপা পেলো বোকা জুনিয়ার্স।
বোকার এই দলের প্রতি আলাদা আবেগ থাকবে আর্জেন্টাইন ভক্তদের। বিশ্বকাপ খেলা পারাদেস দলের হাল ধরেছেন।
দলে আছেন দেলগাতো, আরান্দা, ফ্লোরেসের মত আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় তরুণরা। এছাড়া অভিজ্ঞ এনার ভ্যালেন্সিয়া ও লিওনার্দো লোজানোরা দলকে করেছে আরো শক্তিশালী।
এমন এক দল নিয়ে ইতিহাস গড়ায় এবার খুশিই থাকবে আর্জেন্টিনা দল ও তাদের ভক্তরা। আর সেখানে ফাইনালে ব্রাজিলের ক্লাবকে হারানো তাদের আনন্দ যে বাড়তি মাত্রা যোগ করবে, তাতে নেই সন্দেহ।




