Homeফুটবলআর্দা গুলারের তুরষ্কের মাঠে খেলবে বাংলাদেশ!

আর্দা গুলারের তুরষ্কের মাঠে খেলবে বাংলাদেশ!

- Advertisement -spot_img

বিশ্ব ফুটবলে এই মুহুর্তে সেরা দলের কাতারে থাকবে তাদের নাম। আর্দা গুলারের মত সুপারস্টার আছে তাদের দলে, কেনান ইয়ালদিজ, ওরকন কুকচো বা হাকানরাও বিশ্ব ক্রিয়াঙ্গনে বেশ পরিচিত মুখ।

বড় দলগুলোর বিপক্ষেও চোখে চোখ রেখে লড়াই করে তুরষ্ক। এবার সেই তুরষ্কের মাঠেই ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

দেশের একাধিক নির্ভরযোগ্য ক্রিয়া মাধ্যম প্রকাশ করে এমন খবর। আর সেখানেই জানা যায় শীঘ্রিই তুর্কির মাঠে হামজাদের ম্যাচ খেলার কথা।

এই মৌসুমে এশিয়ান ফুটবলে সারপ্রাইজিং প্যাক বাংলাদেশ। ফলাফলে বাংলাদেশ খুব ভালো না করলেও হামজা-সোমিতদের সমীহ করে অনেক দেশ, তাদের বিপক্ষে নিতে চায় প্রস্ততি।

আর সেই তালিকায় আছে কিরগিস্তানও। এশিয়ার এই দেশটির এবার নিমন্ত্রণ এসেছে বাংলাদেশের জন্য।

র‍্যাংকিংএ বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে কিরগিস্তান। এশিয়ান কাপেও নিয়মিত খেলে তারা।

শেষ ৪ ম্যাচের ৪ টাই জয় পায় তারা, দেয় মোট ১৩ গোল। গত বিশ্বকাপ বাছাইপর্বে কাতারকে হারায় তারা, রুখে দেয় আরব আমিরাত ও উত্তর কোরিয়ার মত দলকে। বর্তমান ফিফা র‍্যাংকিংএ তারা আছে ১০২ নাম্বারে। এমন এক দলের বিপক্ষেই মাঠে নামার প্রস্তাব বাংলাদেশ দলের।

দেশের একাধিক মাধ্যমে উঠে আসে এই সংবাদ। সেখানে বলা হয়, জানুয়ারিতে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশকে ডেকেছে কিরগিস্তান দল।

সেখানে নিজেদের মাঠে নয়, তুর্কির মাঠে হতে পারে প্রীতি ম্যাচ। আর সেখানে এক বা একাধিক ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, এমনটাই জানানো হয়।

এমনকি এই বিষয় নিয়ে আলাপ হয় বাফুফের মিটিংএ। বাফুফে ও জাতীয় দল কমিটির হয় এ নিয়ে মিটিং। সেই মিটিং শেষেই জানা যায় এমন সংবাদ।

তবে কোন টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে বা কত ম্যাচের জন্য খেলবে, তা জানা যায়নি এখনও। একইসাথে ম্যাচ খেলার বিষয়টিও হয়নি চুড়ান্ত। তবে নিজেদের সামনে থাকা বড় সুযোগটি ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে বাফুফে।

এবার দেখা যাক, এমন প্রস্তাব গ্রহণ করে কিনা বাংলাদেশ। নিজেদের ফুটবল উন্নয়নে বড় দেশের সাথে খেলার নেই বিকল্প, তাতে নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে থাকবে কাজেরও সুযোগ।

অপরদিকে ইউরোপের মাঠে খেলার সুযোগ কাজে লাগবে অভিজ্ঞতায়। সব মিলিয়ে নিজেদের টেবিলে বড় সুযোগ বাংলাদেশ দলের। এবার দেখা যাক, জানুয়ারিতে এমন সুযোগ কাজে লাগায় কিনা বাফুফ, হামজা-সোমিতের নিয়ে নামে কিনা অন্য এক মিশনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here