শেষ ১৩ টেষ্টে পেয়েছেন ৪৮ উইকেট, গড়টাও ৩০ এর নিচে। আছে মোট ২ বার ৫ উইকেটের কীর্তি। টেষ্টে ৪৮ ম্যাচে পেয়েছেন ১৪৪ উইকেট।
সেনা কন্ডিশনেও প্রমাণিত পারফর্মারদের একজন তিনি। ২০২৫ সালেও টেষ্ট ফরম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি।
তবে সেই মোহম্মদ সিরাজকেই রাখা হয়নি ভারতের একাদশে। শুরুর টেষ্টে এ নিয়ে তর্ক বিতর্কের পরও দ্বিতীয় টেষ্টের একাদশেও ফিরেননি সিরাজ। এবার এ নিয়ে বিতর্ক উঠেছে চরম মাত্রায়।
তার মাঝেই এবার যেন ঘি ঢাললেন ভারতের কংগ্রেস মেম্বার। এবার সিরাজের না থাকার জন্য তিনি দায়ী করলেন সিরাজের নামকেই।
অর্থ্যাৎ সিরাজের ধর্মের জন্য তিনি একাদশে নেই, এমনটাই যেন বুঝালেন কংগ্রেসের সাংসদ মাসুদ। ভালো পারফর্মেঞ্চ করেও সিরাজের বাদ পড়ার কারণ তার নামের মাঝেই লুকিয়ে আছে বলে মন্তব্য ৫৫ বছর বয়সী এই নেতার।
এ নিয়ে ইমরান মাসুদ বলেন “ তার নাম সিরাজ, এটাই কি বাদ পড়ার মুল কারণ। সে তো ভালো করছে এরপরও সুযোগ পাচ্ছেনা। নাম বাদে আর কি কারণ হতে পারে বাদ পড়ার?”
অবশ্য শুধু ইমরান নয়, সিরাজের বাদ পড়ার সমালোচনা করেছেন মুরালি কার্তিক, মোহম্মদ কাইফ সহ সাবেকরাও। কার্তিকের মতে যদি মনে হয় সিরাজ যোগ্য না একাদশের, তবে তাকে দলের সাথেও টেনে নিয়ে যাওয়া উচিত না। অপরদিকে কাইফের মতে শীর্ষসারিতেই থাকা উচিত সিরাজের নাম। এখনও ভারতের টেষ্টে ফ্রন্টলাইন পেসার সিরিজ।
তবে এইসব বিতর্কে সিরাজের না থাকাকে স্বাভাবিক দেখছেন বিসিসিআই কর্মকর্তা। বিসিসিআই পক্ষ থেকে শুক্লার মতে সিরাজের না থাকা অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের ব্যাপার। পিচ ও কন্ডিশন দেখে তারাই নেন উপর্যুক্ত সিদ্ধান্ত।
তবে আপাতত সেই সিদ্ধান্ত পক্ষে আসছেনা। শুরুর টেষ্টে বোলারদের ব্যার্থতায় জয় পায়নি ভারত। পরের টেষ্টে ভারত নেই সুবিধাজনক অবস্থানে, এমনকি আছে হারের শঙ্কাও।
এমন সময় সিরাজের না থাকা তাই যেমন ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলেছে, আবার ধর্মীয় বিষয়টিও বারবার আনছে সামনে।
ইমরান মাসুদের উক্তি যেন সেখানে আলোড়ন ফেলে আরো। কারণ যেটাই হোক বা বিসিসিআই কর্মকর্তা যে ব্যাখাই দেক, সিরাজের না থাকা যে ভালো প্রভাব ফেলছেনা ভারতের টেষ্ট ক্রিকেটে সেটা প্রমাণ হয়েছে কিউই সিরিজে।




