Homeফুটবলশ্বাসরুদ্ধকার ৬ গোলের ম্যাচ ড্র করলো আর্জেন্টিনা, চলে গেলো পরের রাউন্ডে!

শ্বাসরুদ্ধকার ৬ গোলের ম্যাচ ড্র করলো আর্জেন্টিনা, চলে গেলো পরের রাউন্ডে!

- Advertisement -spot_img

আগের ম্যাচে মোজাম্বিককে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার পথে এক পা বাড়িয়েই ছিল আর্জেন্টিনা দল।

তবে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য। সেই ম্যাচে আর্জেন্টিনা লিখে কামব্যাকের গল্প।

২ গোলে পিছিয়ে থেকে প্রতিপক্ষের জালে ৩ গোল দেয় আর্জেন্টিনা দল। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেয় আলবিসেলেস্তেরা।

যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি ডিয়াগো প্লাসেন্তের দল, তবে নিশ্চিত করেছে পরের রাউন্ডের টিকিট।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধের শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডেনমার্ক। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নোয়া মাডসেন।

বিরতির ঠিক আগে, ৪৫ মিনিটের যোগ করা সময়েকেরিম সেজদিচের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন একেনে চুকুয়ানি। তাতে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে, বেশ স্বস্তিতেই বিরতিতে যায় ডেনিশরা।

ুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে আর্জেন্টিনা।

আর সেই চেষ্টায় সফল হতেও বেশি সময় লাগেনি। ৫৮ মিনিটে সিমন এসকোবারের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান কমান জিওভানি বারোনি।

দুই মিনিট পরই আবারও গোল আর্জেন্টাইন কিশোরদের। ৬২ মিনিটে অ্যালান আলকারাসের পাস থেকে জুয়ান ক্রুস পলিসেলা গোল করে সমতা ফেরান আর্জেন্টিনা। মুহূর্তের মধ্যেই ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়।

এরপর আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে ৬৮ মিনিটে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাতেও সানচেজের পাস থেকে গোল করেন অ্যালান আলকারাস। দুই গোল পিছিয়ে থেকে মাত্র ১০ মিনিটে তিন গোল, দুর্দান্ত কামব্যাকের পর তখন জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা।

তবে সেই লিড ধরে রাখা যায়নি বেশিক্ষণ। ৭৮ মিনিটে হেক্টর লুক্সের অ্যাসিস্ট থেকে গোল করে ডেনমার্ককে ম্যাচে ফেরান ওমরান খাতার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-৩ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

৫৭ ভাগ বল ও ২৫ শট নিয়ে জিততে না পারায় কিছুটা আফসোস থাকবে আর্জেন্টিনা দলের। তবে ড্র হলেও ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে টেবিলে দুই নাম্বারে চলে আসে আর্জেন্টিনা। মোজাম্বিকের সাথে হেড টু হেডে এগিয়ে থেকে তারা নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট। বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও এবার অনুর্দ্ধ ১৭ পর্যায়ে বিশ্বকাপ জয়ে আরো এক ধাপ এগিয়ে গেলো আলভিসেলেস্তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here