Homeক্রিকেটক্রিকইনফোর বর্ষসেরা মেনস ওয়ানডে একাদশে মিরাজ

ক্রিকইনফোর বর্ষসেরা মেনস ওয়ানডে একাদশে মিরাজ

- Advertisement -spot_img

২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইসবিপিএন ক্রিকইনফো।
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের প্রতি ধারাবাহিক অবদান এসব বিচার করেই মূলত বর্ষসেরা মেনস ওয়ানডে একাদশ গঠন করে সংবাদমাধ্যমটি।
ক্রিকইনফোর সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে যায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বছরের শেষে এসে ডিসেম্বরে ভারত দলের বাংলাদেশ সফরে বছরের শুরুর মতই মিরাজ দলকে তুলে আনেন খাদের কিনারা থেকে,প্রথম ওয়ানডে ম্যাচ জেতানোর পর দ্বিতীয় ওয়ানডেতে আট নম্বরে নেমে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, ওইদিনও মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে দলকে খাদের কিনারা থেকে জয়ের দুয়ারে নিয়ে যান মিরাজ।
সেই সবকিছুর ওপর ভর করেই মিরাজকে ২০২২ বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
সেরা এই ওয়ানডে একাদশের অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বাবর আজম, সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত থেকে,এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে থেকেও সেরা একাদশে জায়গা পেয়েছেন একজন করে। 

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: ট্রাভিস হেড, শুভমান গিল, বাবর আজম (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here