Homeক্রিকেটনিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

- Advertisement -spot_img

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সেই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা।

এশিয়া কাপে বাজে পারফর্ম করার কারণে দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। এই তালিকার বাকি দুই নাম আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন।

 

একাধিক খেলোয়াড় বিশ্রামে থাকায় দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here