Homeক্রিকেটসাকিবের পর এবার চোটে রিয়াদ

সাকিবের পর এবার চোটে রিয়াদ

- Advertisement -spot_img

গুয়াহাটিতে আগামীকাল বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ রোববার অনুশীলন করতে নেমেছিল দল। সেই অনুশীলনেই চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

মূলত আজ আলাদা করে চারজন ব্যাটিং অনুশীলন করেছেন। তাদের একজন মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল তার হাতে লাগে। যেখানে কোনো গার্ড ছিল না। তাতে সেখানে ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

 

পরবর্তীতে ফিজিও সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরখ করেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহর এই চোট গুরুত্বর নয়। সব ঠিক থাকলে আগামীকালের প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে তাকে।

 

 

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৭ উইকেটের বড় জয়ে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here