HomeUncategorizedপদকের কাছাকাছি বাংলাদেশের পুরুষ আর্চারি দল

পদকের কাছাকাছি বাংলাদেশের পুরুষ আর্চারি দল

- Advertisement -spot_img

এশিয়ান গেমসে পদক পাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন রোমানরা। ভারতকে হারাতে পারলে পদক নিশ্চিত হবে আর্চারি দলগত ইভেন্টে।

 

এশিয়ান গেমস আরচ্যারিতে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে উঠেছে। আজ কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে বাংলাদেশ শুট অফে হারিয়েছে। আজ বিকেলেই ভারতের বিপক্ষে সেমিফাইনাল।

 

সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ পদক নিশ্চিত করবে। সেমিফাইনালে পরাজিত হলে ব্রোঞ্জ পদকের লড়াই। সেটাও আজ অনুষ্ঠিত হবে।

 

রোমান, রুবেল ও সাগর প্রথম সেট জেতেন। এরপরের সেট হারে বাংলাদেশ। তৃতীয় সেটে বাংলাদেশ জিতে জয়ের সম্ভাবনা জাগায়। চতুর্থ সেটে বাংলাদেশকে হারিয়ে ৪-৪ পয়েন্টে ড্র করে থাইল্যান্ড। ম্যাচ গড়ায় শুট অফে। প্রতি দলের আরচ্যার একটি করে শুট করে। বাংলাদেশের তিন জনের শুট স্কোর ২৮ আর থাইল্যান্ডের ২৭ হলে রোমানরা সেমিতে ওঠে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here