Homeআন্তর্জাতিকস্পিনাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে : বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে...

স্পিনাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে : বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে উইলিয়ামসন

- Advertisement -spot_img

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছেন কিউইরা। অন্যদিকে প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ধরাশায়ী হয় বাংলাদেশ। আগামী ১৩ই অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ড পরস্পরের মোকাবেলা করবে। এই ম্যাচের আগে বাংলাদেশকে হুমকি হিসেবেই মানছেন কেন উইলিয়ামসন।

 

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামসন জানান দুই দলের স্পিনাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।

 

কিউই অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য আসলেই কিছুটা চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন, এটা এমন একটা ফরম্যাট যেখানে যেকেউ, যেকাউকেই হারিয়ে দিতে পারে। এটাতে কোনো সন্দেহ নেই যে, দুই দলের বেশ কিছু ভালো স্পিনার আছে। তারা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আসলে কি করতে পারি, আমাদের প্লেয়াররা কি করতে পারে সে দিকেই আমাদের নজর থাকবে।’

 

চেন্নাইয়ের মাঠ বরাবরই স্পিন সহায়ক হয়ে থাকে। আইপিএলের ম্যাচ গুলোর সময় সেটাই প্রমাণ হয়েছে। এছাড়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও স্পিনারদের দাপট দেখা গেছে। আর উপমহাদেশের স্পিন সহায়ক কন্ডিশনে বাংলাদেশ ভালো দল, এটা স্বীকারই করেছেন কিউই অধিনায়ক।

 

লম্বা সময় ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ময়াচ খেলা হয়নি উইলিয়ামসনের। তবে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন বলে আশাবাদী তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here