Homeফুটবলমালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগ : জামাল বললেন, 'ম্যাচ অব দ্যা...

মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগ : জামাল বললেন, ‘ম্যাচ অব দ্যা ইয়ার’

- Advertisement -spot_img

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচে আগামী ১৭ই অক্টোবর মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ ও মালদ্বীপ। বাংলাদেশ সময় বিকেল পৌনে ছয়টায় বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি।

 

প্রথম লেগে মালদ্বীপের মাটিতে সাদউদ্দীনের শেষ মুহূর্তের করা গোলে ১-১ এ সমতা করে বাংলাদেশ। তাই এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচ করা গোলটি বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে না দ্বিতীয় লেগের ম্যাচটিতে। কেননা অ্যাওয়ে গোলের নিয়মটি বর্তমানে বহাল নেই।

 

সেই নিয়মটি বহাল থাকলে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে গোলশূন্য ড্র করলেই প্লে অফ নিশ্চিত হতো বাংলাদেশের।

যেহেতু নিয়মটি বহাল নেই সে কারণে জয় ভিন্ন পথ খোলা নেই ক্যাবরেরা শিষ্যদের সামনে।

 

যদি কোনো কারণে নির্ধারিত সময়ে খেলার মীমাংসা না হয়, তখন ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারিত হবে।

 

বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায় তাহলে আাগামী বছরের সেপ্টেম্বরের আগে আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ খেলতে পারবে না। এই এক বছরের মতো সময় বাংলাদেশ শুধু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে।

এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেনা বাংলাদেশ। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আগামীকালকের ম্যাচটি আমাদের জন্য হবে ‘ম্যাচ অব দ্য ইয়ার’। গত কয়েক দিন ঢাকায় আমরা প্রস্তুতি নিয়েছি, টেকটিক্যাল দিক নিয়ে কাজ করেছি। আমরা এই ম্যাচের জন্য প্রায় পুরোপুরি প্রস্তুত। এটা আমাদের জন্য বড় ম্যাচ, যেটা আমি এর আগে বলেছি, ‘ফাইনাল অব দ্য ইয়ার’। যেকোনোভাবে জিততে হবে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here