ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিলোনা। মালদ্বীপের মাটিতে প্রথম লেগে ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠ বসুন্ধরা কিংস এ্যারেনায় মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় বাংলাদেশ।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।
আগামী মাসেই দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচই খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে। ঘরের মাঠে ২১ নভেম্বর খেলবে বাংলাদেশ। তবে সেই ম্যাচটি কোন ভেন্যুতে হবে তা এখনও ঠিক হয়নি।
তৃতীয় ম্যাচও বাংলাদেশ খেলবে ঘরের মাঠে। ২০২৪ সালের ২১ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। ২৬ মার্চ বাংলাদেশের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিন। এটা বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। ৬ জুন বাংলাদেশ ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর বাংলাদেশ ১১ জুন লেবাননে খেলবে শেষ ম্যাচ। ম্যাচগুলোর সময় এখনও জানানো হয়নি।
দ্বিতীয় পর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :
১৬ নভেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া-বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ-লেবানন
২১ মার্চ ২০২৪ : বাংলাদেশ-ফিলিস্তিন
২৬ মার্চ ২০২৪ : ফিলিস্তিন-বাংলাদেশ
০৬ জুন ২০২৪ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া
১১ জুন ২০২৪ : লেবানন-বাংলাদেশ




