Homeফুটবলচ্যাম্পিয়ন্স লীগে ম্যান ইউ, আর্সেনাল, রিয়ালের জয়

চ্যাম্পিয়ন্স লীগে ম্যান ইউ, আর্সেনাল, রিয়ালের জয়

- Advertisement -spot_img

চ্যম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ও বায়ার্ন মিউনিখ।

রিয়ালের হয়ে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ২-১ গোলে জয় পেতে বড় সাহায্য করেন বেলিংহ্যাম। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এই নিয়ে তিন ম্যাচেই গোল পেলেন তিনি। ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান করেম্বুর পর রিয়ালের হয়ে এই প্রতিযোগিতায় দ্বিতীয় খেলোয়াড় হিসাবে নিজের প্রথম তিন ম্যাচেই গোল পেলেন বেলিংহ্যাম। মাদ্রিদের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১১। ‘সি’ গ্রুপে নিজেদের ৩ ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কার্লো আনসেলোত্তির দল।

 

 

বৃষ্টিস্নাত এই ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল রিয়াল। ১৬ মিনিটে গোলও পেয়ে যায় মাদ্রিদের ক্লাবটি। বাঁ উইং দিয়ে দৌড়ে ব্রাগার রক্ষণ ভেঙে রদরিগোকে গোলটি এমন ভাবে সাজিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস, গোল না করা ছাড়া কোনও উপায় ছিল না তাঁর! বক্সের ভিতর প্রথম স্পর্শেই বল জালে জড়ান ভিনিসিয়াসের জাতীয় দলের সতীর্থ রদরিগো। ভিনিসিয়াসের সৌজন্যেই রিয়াল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ব্রাগার রক্ষণের কাছে তা থমকে যায়।

 

৬১ মিনিটে বেলিংহ্যামকে দিয়ে দ্বিতীয় গোল করান ভিনিসিয়াস। বক্সের কোণা থেকে বাঁকানো শটে গোল করেন বেলিংহ্যাম। এর দুই মিনিট পরেই আলভারো দালো ব্রাগার হয়ে একটি গোল পরিশোধ করেন। শেষ দিকে গোলরক্ষক কেপা আরিজাবালাগা দারুণ সেভ না করলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত না রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনসেলত্তি বলেছেন, ‘সব মিলিয়ে আমরা একটি ভালো ম্যাচই খেলেছি। তবে ওদের গোলটি ভালো লাগেনি। কারণ, তার আগে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি এবং জয়টা হাতের মুঠোয় ছিল।’

ইংল্যান্ড এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রয়াত কিংবদন্তি স্যার ববি চার্লটনকে শ্রদ্ধা জানাতে ওল্ড ট্রাফোর্ডে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন হ্যারি ম্যাগুয়ার-আন্দ্রে ওনানারা। এই মরশুমে তুমুল সমালোচনার মুখে থাকা ওনানা ও ম্যাগুয়ারই শেষ পর্যন্ত জিতিয়েছেন ইউনাইটেডকে। ৭২ মিনিটে ম্যাগুয়ারের হেডে করা গোলে এগিয়ে যায় এরিক টেন হ্যাগের দল। কিন্তু যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে স্কট ম্যাকটমিনে ফাউল করায় পেনাল্টি হজম করতে হয় ইউনাইটেডকে। ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক ওনানা। স্কট লারসনের নেওয়া পেনাল্টি শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ক্যামেরুনের গোলরক্ষক। সেটা ছিল ম্যাচের শেষ শট!

 

ড্যানিশ ক্লাবটির বিপক্ষে ১-০ গোলের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রাণ ফিরে পেল ইউনাইটেড। ক্লাবের ইতিহাসে এবারই প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল ব্রিটিশ ক্লাবটি। এই জয়ে শেষ ষোলোয় ওঠার দৌড়ে টিকে থাকল টেন হ্যাগের দল। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইউনাইটেড।

তুর্কি ক্লাব গ্যালাতসারেকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে গোল করেন হ্যারি কেন, জামাল মুসিয়ালা এবং কিংসলে কোমান। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বায়ার্ন।

 

‘বি’ গ্রুপ থেকে সেভিয়ার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। নিজে গোল করার পাশাপাশি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করিয়েছেন আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল জেসুস। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এল আর্সেনাল। ‘ডি’ গ্রুপ থেকে সালজবুর্গকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে।

 

গ্রুপ সি-র ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি। ৬৫ মিনিটে ইতালিয়ান ক্লাবটির হয়ে গোল করেন জিয়াকমো রাসপাদোরি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here