Homeক্রিকেটএক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাঘিনীরা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাঘিনীরা

- Advertisement -spot_img

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই তাই সিরিজ নিশ্চিত হত টাইগ্রেসদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২১ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাঘিনীরা।

 

এদিন আগে ব্যাট করে ১২১ রান তোলে বাংলাদেশ। জবাবে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। তাতেই ২১ রানের জয় পায় বাংলাদেশ।

 

বাংলাদেশের দেওয়া ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পারভেজকে হারায় পাকিস্তান। দলীয় ২৮ রানের দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তানের মেয়েরা। ব্যক্তিগত ৯ রান করে আউট হন আমিন। তিনে নেমে বিসমাহ মারুফ এক প্রান্ত আগলে রেখে খেললেও মিডল অর্ডারের বাকি ব্যাটাররা এদিন সবাই ব্যর্থ হন। শেষের দিকে জাভেদ (১৫) ও হানি (১৪) রান করলেও তাতে পরাজয় এড়াতে পারিনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০০ রানে থামে তাদের ইনিংস। বিসমাহ মারুফের ব্যাট থেকে সর্বোচ্চ ৩০ রান আসে।

 

বাংলাদেশীদের পক্ষে দুটো করে উইকেট নেন রাবেয়া খাতুন ও নাহিদ আক্তার।

 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শারমিন সুলতানা ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী ছুটিতে ৩৪ রান তোলে বাংলাদেশ। শারমিন করেন ১৮। মুর্শিদার ব্যাটে আসে ২০ রান। তিনে নেমে সুবহানা করেন ১৬।শেষের দিকে ঋতু মনির ১৯ ও চার ও ১ ছক্কার সাহায্যে ২২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। আর তাতেই ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

 

পাকিস্তানের পক্ষে দিয়ানা বেগ সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here