Homeক্রিকেটতবে কি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে 'ডোনাল্ড' অধ্যায় ?

তবে কি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে ‘ডোনাল্ড’ অধ্যায় ?

- Advertisement -spot_img

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

 

আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির। অর্থাৎ বিশ্বকাপ শেষেই তার দায়িত্ব শেষ হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, ডোনাল্ডের মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বোর্ড। ধারণা করা হচ্ছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘গুডবুকে’ না থাকার কারণেই ডোনাল্ডের ওপর আস্থা কমছে বোর্ডের।

 

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দরুণ তিন ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের আশা শেষ হয়েছে টাইগারদের। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১৪২ রানে অলআউট হয়েছে টিম টাইগার্স।

 

বিশ্বকাপের এই বাজে ফর্মের প্রধান কারণ হিসেবে দলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। তবে বাজে ফিল্ডিং ও স্পিনারদের উইকেট না পাওয়াও এর জন্য কম দায়ী নয়।

 

এত বাজে পারফরম্যান্সের মধ্যে মন্দের ভালো যেটুকু, তা হলো পেসারদের সাফল্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের অভুতপূর্ব এই সাফল্যের পেছনে পেস বোলিং কোচ এনাল্ড ডোনাল্ডের ভূমিকা সবচেয়ে বেশি। তাসকিন, এবাদত, হাসান মাহমুদদেরকে নিয়ে নিরলস পরিশ্রম করেছেন এই দক্ষিণ আফ্রিকান।

 

এখন দেখার বিষয়, সাবেক দক্ষিণ আফ্রিকান এই পেসারকে নিয়ে কি ভাবেন বিসিবি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here