Homeফুটবলচেলসি, লিভারপুলের জয়ের রাতে হার ম্যান ইউ, আর্সেনালের

চেলসি, লিভারপুলের জয়ের রাতে হার ম্যান ইউ, আর্সেনালের

- Advertisement -spot_img

লীগ কাপের ১৬ দলের পর্ব থেকে এবার বিদায় নিতে হলো প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট দল আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে চেলসি এবং লিভারপুল।

 

বুধবার লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। চেলসি, লিভারপুলের সঙ্গে কোয়ার্টারে উঠেছে নিউক্যাসেল এবং এভারটন। কোয়ার্টারের বাকি চার দল- ওয়েস্ট হ্যাম, ফুলহ্যাম, মিডলসব্রো এবং পোর্ট ভ্যালে।

 

 

 

এদিন প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে পাত্তাই পায়নি আর্সেনাল। প্রথমার্ধে নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খায় প্রিমিয়ার লিগের বর্তমান রানার আপরা। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্টিন ওডেগার্ড একটি গোল পরিশোধ করলেও সেটা কেবল ব্যবধানই কমিয়েছে। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

 

 

আর্সেনাল প্রতিপক্ষের মাঠে হারলেও নিজেদের মাঠেই ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটিকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে আসা নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। প্রথমার্ধে দুই গোল খেয়েই ম্যাচ থেকে ছিটকে যায় এরিক টেন হাগের দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন ইংলিশ মিডফিল্ডার জো উইলক।

 

তবে গত মৌসুম থেকে ধুকতে থাকা চেলসিঘরের মাঠে সহজ জয় পেয়েছে। ব্ল্যাকবোর্নকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে তারা। চেলসির হয়ে এদিন একটি করে গোল করেছেন রহিম স্টার্লিং এবং বেনওয়া। ৮ দলের রাউন্ডে তাদের প্রতিপক্ষ নিউক্যাসেল।

 

বোর্নমাউথের মাঠে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ধাক্কা খায় লিভারপুল। ৬৪ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। তবে ৭০ মিনিটে ডারউইন নুনেজের গোলে আবারও লিড নেয় লিভারপুল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here