Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বললেন সুনীল নারাইন

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বললেন সুনীল নারাইন

- Advertisement -spot_img

বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লীগ গুলোতে দাপিয়ে বেড়ালেও জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যায়না বহুদিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপিয়েছিলেন বছর চারেক আগে। ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়ানদের হয়ে খেলেছিলেন সুনীল নারাইন। এরপর আর জাতীয় দলের জার্সি পরা হয়নি তার।

 

ওডিআই দলের হয়ে খেলেছেন আরও ৭ বছর আগে। ২০১৬ তে পাকিস্তানের বিপক্ষে। আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন ১০ বছর আগে।

 

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই জানিয়ে দিলেন নারাইন।রবিবার এক ইনস্টাগ্রাম বার্তায় ৩৫ বছর বয়সী নারাইন অবসরের এই ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন এই স্পিনার।

 

নারাইন তার অবসর বার্তায় লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিগত চার বছর ধরে আমি খেলিনি। রবিবার আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে বেশি কথা বলার মানুষ আমি না। তবে ব্যক্তিগতভাবে অল্প কিছু মানুষই আমাকে ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সহায়তা করে গেছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখায় সাহায্য করেছেন। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমি।’

 

২০১১ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারাইনের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ১৬০টি। এর মধ্যে টেস্টে ২১টি, এক দিনের ম্যাচে ৯২টি ও টি-টোয়েন্টিতে ৪৭টি উইকেট নিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here