Homeআন্তর্জাতিকজন্মদিনেই শচীনকে ছুঁলেন কোহলি : শুভেচ্ছা জানিয়েছেন টেন্ডুলকার

জন্মদিনেই শচীনকে ছুঁলেন কোহলি : শুভেচ্ছা জানিয়েছেন টেন্ডুলকার

- Advertisement -spot_img

বেশ কিছু দিন আগে থেকেই শচীন টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডকে তাড়া করছিলেন বিরাট কোহলি। শচীনকে অনেকবার ছোঁয়ার কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি কোহলি। অবশেষে জন্মদিনের দিনই কোহলি ছুঁয়েছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে। রেকর্ড গড়া সেঞ্চুরির পরই অবশ্য কোহলিকে অভিনন্দন জানিয়েছেন শচীন।

 

ওয়ানডেতে ৪৭ সেঞ্চুরি নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে এসেছিলেন কোহলি। পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে সংখ্যাটাকে নিয়ে গেলেন ৪৮ নম্বরে। তারপর শচীনের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ কোহলি পেয়েছিলেন দুইবার। তবে দুইবারই কাছে গিয়ে ব্যর্থ হতে হয়েছে কোহলিকে। ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানের জন্য তিন অঙ্কের দেখা পাননি তিনি। এরপর ২ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলি আউট হয়েছেন ৮৮ রান।

 

বারবার হতাশায় পোড়া কোহলি যেন আজ রেকর্ড গড়ার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিলেন। কলকাতার ইডেন গার্ডেনসে নিজের ৩৬তম জন্মদিনের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশ ধীরেসুস্থে খেলেছেন। ভারতের ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিংয়ে এসে ব্যাটিং করেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত। ৪৯ তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে কাভারে ঠেলে সিঙ্গেল নিয়ে কোহলি করেছেন ৪৯ তম সেঞ্চুরি। তাতেই ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ডে শচীনের পাশে বসলেন কোহলি।

 

এমন সেঞ্চুরির পর কোহলিকে অভিনন্দন জানিয়ে শচীন টুইট করেছেন, ‘বিরাট অসাধারণ খেলেছে। আশা করি, তুমি ৪৯ থেকে ৫০ নম্বরে চলে যাবে ও দ্রুতই আমার রেকর্ড ভেঙে দেবে। অভিনন্দন।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here