Homeআন্তর্জাতিকসেমিফাইনালের সমীকরণে জটিল হিসাব-নিকাশ

সেমিফাইনালের সমীকরণে জটিল হিসাব-নিকাশ

- Advertisement -spot_img

বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে পাকিস্তান হারানোর ফলে লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা করে নিয়েছে দলটি। তবে সেমিফাইনালের বাকি দুই দল কারা হবে তা এখনো স্পষ্ট করে বলার সুযোগ নেই।

 

বাকি দুই জায়গার জন্য এখন লড়াইটা চার দলের। সেই চার দল হচ্ছে—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া একটু সুবিধাজনক জায়গায় আছে। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে। তৃতীয় দল হিসেবে তারা সেমির টিকিট কাটার পথে। এখনো দুই ম্যাচ বাকি রয়েছে তাদের। যেকোনো এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে টুর্নামেন্টের শুরুতে ভুগতে থাকা অজিদের শেষ চার।

 

তবে বাকি জায়গার জন্য সেমির সমীকরণটা দারুণ জমে উঠেছে। একটি টিকিট পাওয়ার জন্য ত্রিমুখী লড়াই চলছে। বাকি তিন দলেরই পয়েন্ট সমান ৮। রানরেটের হিসাবে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড-পাকিস্তানের নিচে আফগানিস্তান থাকলেও তাদের সম্ভাবনাই বেশ ভালো। অন্যদের এক ম্যাচের বিপরীতে তাদের দুই ম্যাচ বাকি রয়েছে। যেকোনো এক ম্যাচ জিতলে বা কোনোভাবে ২ পয়েন্ট পেলে প্রথমবারের মতো সেমিতে খেলার স্বপ্ন পূরণ হবে আফগানদের।

 

স্বপ্নপূরণের পথে অবশ্য বড় বাধা রয়েছে আফগানিস্তানের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বেশ শক্ত দল। তার ওপর এখনো অস্ট্রেলিয়ার শেষ চার নিশ্চিত হয়নি। আর দক্ষিণ আফ্রিকার সেমি নিশ্চিত হলেও নিজেদের মনোবলে বিন্দুমাত্র আঘাত দিতে চাইবে না তারা।

 

আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে সেমির ভাগ্য অনেকটা ঠিক হবে। কেননা, মুম্বাইয়ে যদি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কোনোভাবেই হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়াসহ বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তান বিপদে পড়বে। এক ম্যাচ বাকি রেখে ১০ পয়েন্ট হবে রশিদ খান–মোহাম্মদ নবীদের। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের অবশ্য তেমন অসুবিধায় পড়তে হবে না শেষ ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায়। কেননা, সাকিব আল হাসানরা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে পারফর্ম করছেন।

 

চাপটা বাড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। দুই দলেরই নিজেদের শেষ ম্যাচ তখন ফাইনাল হবে। নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না তাদের সামনে। তাদের প্রতিপক্ষ অবশ্য খুব একটা ছন্দেও নেই তারা। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় স্কোরের বিব্রতকর রেকর্ড গড়া শ্রীলঙ্কা। আর পাকিস্তান মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। কোনো এক দল পা হড়কালেই বিশ্বকাপের ট্রেন থেকে ছিটকে পড়বে। আর জিতলেও অনেক হিসাব-নিকাশের মারপ্যাঁচে থাকতে হবে। কেননা, তখন পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ের তিন দলের পয়েন্ট সমান ১০ হবে। তার আগেই যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আফগানরা ম্যাচ জিতে যায়, তাহলে নিউজিল্যান্ড-পাকিস্তানকে বাড়ির টিকিট কাটতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here