Homeক্রিকেট'টাইমড আউট' নিয়ে মুখ খুললেন মাশরাফি

‘টাইমড আউট’ নিয়ে মুখ খুললেন মাশরাফি

- Advertisement -spot_img

বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের করা এঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে শোরগোল পুরো ক্রিকেট দুনিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হওয়া এই আউট নিয়ে ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য করছেন ক্রিকেট বোদ্ধারা।

 

কারও মতে এটা স্পিরিট অব ক্রিকেটের বিরুদ্ধে। কেউ বা আবার মনে করেন, আইন মেনেই আউট হয়েছেন ম্যাথিউস। এখানে দোষের কিছু নেই। বরং সাকিবকে বুদ্ধিদীপ্ত বলছেন অনেকেই।

 

টাইমড আউট নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন, যারা আইনটি অনেক বছর আগে তৈরি করেছিলেন, তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতেন।

 

এক ফেসবুক বার্তায় মাশরাফি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here