Homeক্রিকেটটেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

- Advertisement -spot_img

শনিবার সন্ধ্যায় কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখে দুই ম্যাচের সিরিজের জন্য এই দল দেওয়া হয়েছে। এর আগে অবশ্য দুপুরে পারিবারিক কারণে লিটন দাসকে ছুটি দেওয়ায় শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছিল বিসিবি।

 

১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার মুরাদ, পেসার হাসান ও ব্যাটার দিপু। এছাড়া দলে ফিরেছেন স্পিনার নাঈম হাসান, নুরুল হাসান সোহান। এর আগে চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যান সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই দলের বাইরে আছেন এবাদত হোসেন ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে, যা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তার আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পেসারদের গুরু অ্যালান ডোনাল্ড ইতোমধ্যে বিদায় নিয়েছেন। এছাড়া স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও চুক্তি শেষ হবে ৩০ নভেম্বর। সে কারণে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন এইচপি দলের সঙ্গে থাকা বোলিং কোচ কলিমোর এবং ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্প।

 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here