Homeক্রিকেটদ্বিতীয় দিনে খেলা শুরুর সময় পরিবর্তন করলো বিসিবি

দ্বিতীয় দিনে খেলা শুরুর সময় পরিবর্তন করলো বিসিবি

- Advertisement -spot_img

মিরপুর টেস্টে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ করে দিতে বাধ্য হন মাঠের আম্পায়াররা। অথচ তখনো দিনের নির্ধারিত ৯০ ওভারের মধ্যে বাকি ছিল ১১ ওভার। তাই টেস্টের দ্বিতীয় দিনে খেলার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আজ বুধবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে এক বিবৃতিতে বিসিবি জানায়, আগের দিনে কম ওভার হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিন খেলা মাঠে গড়াবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। অর্থাৎ, নিয়মিত সূচিতে যেখানে সাড়ে নয়টায় খেলা শুরু হয়, আগামীকাল সেটি হবে সোয়া নয়টায়।

 

অবশ্য আজ সারাদিনই আকাশ মেঘলা ছিল। দিনের শুরু থেকেই ফ্লাডলাইট জ্বালিয়ে ব্যাট করেছে বাংলাদেশ দল। স্বাভাবিক আলোতে খেলা অসম্ভব ছিল। আবহাওয়ার অবস্থা টের পেয়ে গতকাল রাতেই শেরে বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট পরীক্ষা করা হয়।

 

প্রসঙ্গত, এদিন বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে ১৭২ রানে বিধ্বস্ত হলেও দিনশেষে শক্ত অবস্থানেই আছে নাজমুল হোসেন শান্তর দল। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের তোপে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছে কিউইরা। দ্বিতীয় দিনে ১১৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে টিম সাউদির দল।

 

প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে হারাতে পারলে ওয়ানডের পর টেস্টেও নিউজিল্যান্ডকে ধবলধোলাই করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here