Homeআন্তর্জাতিকক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট : অংশ নেবে ৩২ দল

ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট : অংশ নেবে ৩২ দল

- Advertisement -spot_img

ক্লাব বিশ্বকাপের নতুন ফরমেট ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ২০২৫ সালে প্রথমবারের মতো নতুন ফরমেটে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান হেভিওয়েটস রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো অংশ নেবে।

 

যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বর্ধিত কলেবরের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ৩২টি দল অংশ নেবে। আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে।

 

এ প্রসঙ্গে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্য, ক্লাবগুলো বিশ্ব ফুটবলে মূল ভূমিকা পালন করে। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ এই কারণেই সব কনফেডারেশনের শীর্ষ ক্লাবগুলোকে বিশ্বমঞ্চে খেলার একটি সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়রা ক্লাবের জার্সিতে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার সুযোগ পাচ্ছে। এটা একটি উন্মুক্ত প্রতিযোগিতা। ফুটবলকে সত্যিকার অর্থে বিশ্ব আসরে ছড়িয়ে দেবার জন্য এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন এই টুর্নামেন্টে উয়েফা (ইউরোপ) থেকে ১২টি দল, কনমেবল (দক্ষিণ আমেরিকা) থেকে ছয়টি, সিএএফ (আফ্রিকা), এএফসি (এশিয়া) ও কনকাকাফ (উত্তর আমেরিকা) থেকে চারটি এবং ওএফসি (ওশেনিয়া) থেকে একটি দল অংশ নেবে।

 

সেই মোতাবেক ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, মন্তেরি (মেক্সিকো), লিও (মেক্সিকো), আল-আহলি (মিসর), ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল-হিলালের (সৌদি আরব) বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে।

 

উয়েফা র‌্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত বাকি পাঁচটি দল হলো- পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পোর্তো ও বেনফিকা। বাকি দলগুলোর ভাগ্য ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র‍্যাঙ্কিংয়ের ওপর ঝুলে আছে।

 

ক্লাব বিশ্বকাপের গেল আসরে অংশ নিয়েছিল ৬ মহাদেশ চ্যাম্পিয়নসহ ৭টি দল। চলতি বছরের শেষে টুর্নামেন্টের ২০তম আসরেও সৌদি আরবেও সমানসংখ্যক দল অংশ নেবে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here