Homeক্রিকেটনৌকা প্রতীক সাকিবের : প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা ?

নৌকা প্রতীক সাকিবের : প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা ?

- Advertisement -spot_img

দ্বাদশ জাতীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে হাতেখড়ি করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাকিব আল হাসান।

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।এ সময়ে নৌকা প্রতীক পেয়ে মাগুরাবাসীকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সাকিব।

 

দেশসেরা এই ক্রিকেটার বলেন, আমার জন্য সবই নতুন, সবই চ্যালেঞ্জিং। জেলা আওয়ামী লীগেরও পূর্ণ সহায়তা পাচ্ছি। আমার কাজ অনেক সহজ করে দিচ্ছে। আশা করব, এ ধরনের সহযোগিতা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে যাব, আমার কাজ সহজ হবে।

 

টাইগার অলরাউন্ডারের ভাষ্য, এই আসনের ভোটাররাই ঠিক করবেন, পরের ৫ বছর কে তাদের হয়ে কাজ করবে। তাদের প্রতিনিধি তাদেরই বেছে নিতে হবে। সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো, আমাকেই ভোট দেবে, আর যদি না দেয় তাতেও আপত্তি নেই। আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

 

এদিকে সাকিব ছাড়াও মাগুরা-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন (ডাব), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোতাসিম বিল্লা (টেলিভিশন) ও তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি (সোনালী আঁশ) প্রতীকে নির্বাচন করবেন।

 

সাকিবের মন্তব্য, আমার ৪ জন প্রতিদ্বন্দ্বী আছেন। তারা সবাই যোগ্য। সবার চেষ্টা থাকবে সুষ্ঠু নির্বাচনের। সঙ্গে যত বেশি ভোটার আনা যায়। সাম্প্রতিক সময়ে ওরকম ভোটার হয়নি। এবার কত বেশি ভোটারের আগ্রহ জাগাতে পারি, এটাই বড় চ্যালেঞ্জ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here