Homeআন্তর্জাতিক১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো পাকিস্তান

১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো পাকিস্তান

- Advertisement -spot_img

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২৫ দিনব্যাপী যুব এই বিশ্বকাপের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। আসন্ন যুব এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে দ্য গ্রিন ম্যান যুবাদের নেতৃত্ব দেবেন সাদ বেগ।

 

১৫ সদস্যের এই দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসর মাতানো আলি আসফান্দ এবং মোহাম্মদ জিসান রয়েছেন। এ প্রসঙ্গে পাকিস্তান যুব দলের প্রধান নির্বাচক সোহেল তানভীরের দাবি, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখেই দল গঠন করা হয়েছে।

 

তার (সোহেল) ভাষ্যমতে, আমি দলের ১৫ সদস্যকে অভিনন্দন জানাতে চাই; যারা দক্ষিণ আফ্রিকা যাওয়ার সুযোগ পেয়েছে। এই দলের বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রয়েছে। দল গঠন করার সময় আফ্রিকার কন্ডিশন বিবেচনা করা হয়েছে, যেটি পেস সহায়ক।

 

উল্লেখ্য, প্রোটিয়াদের মাটিতে ১৬ দল নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে। পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে। তিন সপ্তাহব্যাপী টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা ৪১টি।

 

২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জেতা বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। সেখানে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here