বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব পাওয়ার সংশয় ছিলো বিপিএল হওয়া না হওয়া নিয়ে। এরপরে দেখা যায় তামিম, শান্ত, মুশফিকের সাথে বিপিএল নিয়ে আলোচনায় বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। শুনা যায়, সেই মিটিংয়ে তামিম প্রস্তাব রাখেন বিপিএলে এই আসরে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেনো এবারের আসর আয়োজন করা যায়।
অবশ্য এবার তামিমের সেই কথা রাখলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিপিএলের এগারোতম এই আসরে কমানো হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। এরই মধ্যে বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিচারে ছয়ভাগে ভাগ করেছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬০ লাখ টা যা আগে ছিলো ৮০ লাখ টাকা।
আরও পড়ুনঃ- সাকিবকে নিয়েই বিপিএলে দল সাজাতে চায় রংপুর রাইডার্স।
শুধু তাই নয় বদল এসেছে, অন্যসব ক্যাটাগরি গুলোতে। আগের আসরে যেখানে ‘বি’ ক্যাটাগরি ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ৩০ লাখ, পেতো এখন তা কমিয়ে ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ রাখা হয়েছে। যথাক্রমে ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ১০ লাখ ধরা হয়েছে। আগামী ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট এবং ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের আসর।




