ভারতের বিপক্ষে টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর সুযোগ ছিলো টি টোয়েন্টিতে ভালো করার। কিন্তু তাতেও যেনো সুযোগের সৎ ব্যবহার করতে পারলেন না লিটন, মাহমুদউল্লাহরা। দলের এগারো জনের মধ্যে দশ অঙ্কের নিচে আউট হয়েছেন সাত ব্যাটার।
আরও পড়ুনঃ- গতবারের চেয়েও বিপিএলে এবারের পারিশ্রমিক, সর্বোনিম্ন ১০ লাখ
শরিফুল,মুস্তাফিজ, তাসকিনকে ব্যাটার হিসেবে গন্য না করলেও একই পথে আগেই হেটেছেন লিটন দাস, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহরা। ভারতের যাওয়ার আগে মিরপুরে ম্যাচ সিনারিওতে বেশ সাবলীল ব্যাটিং করতে দেখা গিয়েছিলো টাইগার এই ব্যাটারদের।
কিন্তু ভারতের বিপক্ষে সেই আগের রুপে দেখা গেলো বাংলাদেশের টাইগারদের। এদিন ভারতের বিপক্ষে দশ উইকেট হারিয়ে দলীয় ১২৭ রান করতে সক্ষম হয় টাইগাররা। যেখানে সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজ করেন ৩৫ রান ও অধিনায়ক শান্ত করেন ২৭ রান। এমন ব্যাটিং বিপর্যয়ে জয়ের লক্ষ্য নিয়ে ভারতের কতটুকু লড়াই করতে পারে সেটা এখন দেখার বিষয়।




