Homeক্রিকেটবাংলাদেশে প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কাউকে দেখছেন না তামিম

বাংলাদেশে প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কাউকে দেখছেন না তামিম

- Advertisement -spot_img
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য সব সময় আগে থাকে বিদেশী কোচদের নাম। দেশীয় কোচদের মধ্যে সুজন-সালাউদ্দিনরা থাকলেও এমন উচ্চ পর্যায়ে কোচিং করানো এখনো দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপনের আমলে দেশীয় কোচদের দিকে নজর না দেওয়ায় বেশ সমালোচিত হয়েছিলো তারা।

আরও পড়ুনঃ- গ্লোবাল সুপার লিগে খেলতে ওয়েস ইন্ডিজ যাবেন রংপুর রাইডার্স

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ক্রল করলে প্রায় দেখা যায় দেশীয় কোচদের নিয়ে দর্শকদের চাহিদার কমতি নেই। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব ছাড়বেন চান্দিকা হাথুরুসিংহে। হাথুরু চাকরি ছাড়ার পর সেই জায়গায় দেশীয় কোনো কোচ দায়িত্ব আসতে পারে কিনা তা নিয়ে তামিম ইকবালকে প্রশ্ন করেন ভারতের বিশ্বস্ত একটি সংবাদ মাধ্যম।

এই বিষয়ে তামিম বলেছেন, বাংলাদেশে এখনো তিনি জাতীয় দলের হেড কোচের দায়িত্বে দেশীয় কাউকে যোগ্য হিসেবে দেখছেন না। এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখন আছে বাংলাদেশে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here