আগামী ১২ ডিসেম্বর শুরু হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। এই আসরের জন্য সাকিব আল হাসানকে প্লাটিনাম ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের দল গল মার্ভেলস। শেষবার গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব।
আরও পড়ুনঃ- সাকিবকে স্কোয়াডে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করেছেন বিসিবি
কিন্তু ‘গল’ নাম একই হলেও ভিন্ন মালিকানায় ভিন্ন দলে খেলবেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি নিজেই। সাউথ আফ্রিকা সিরিজ খেলতে আগামীকাল দেশে আসছেন সাকিব। এরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শেষ করে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবেন দেশের এই পোস্টার বয়। সেখান থেকে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় যেতে পারেন সাকিব।
ছয় দলের এই টুর্নামেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যেকোনো দেশের ক্রিকেটার। তাছাড়া বিদেশী ক্যাটাগরীতে সাত জন্য লোকাল ক্রিকেটার দশজন করে দলে ভেড়াতে পারবেন ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ১২ ডিসেম্বর শুরু হয়ে এই টুর্নামেন্ট শেষ হবে ২২ ডিসেম্বর। তবে এখনো নির্ধারণ হয়নি এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।




