Homeক্রিকেটজিততে হলে ২০০ রানের লক্ষ্য দিতে হবেঃ- হাসান মাহমুদ

জিততে হলে ২০০ রানের লক্ষ্য দিতে হবেঃ- হাসান মাহমুদ

- Advertisement -spot_img
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে এখনো ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম দিনে ধরাশায়ী ব্যাটিংয়ে ১০৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে সুযোগ পেয়ে চেপে ধরে সাউথ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশী বোলাররা। শেষ পর্যন্ত ৩০৮ রানে অল আউট হওয়া সাউথ আফ্রিকা বাংলাদেশ সামনে দাঁড় করায় ২০২ রানে লিড।

আরও পড়ুনঃ- সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ইয়াসির রাব্বি

দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ১০১ রান তুলেছেন টাইগার ব্যাটাররা। ইনিংস হার এড়ানোর জন্য এখনো ১০১ রান তুলতে হবে বাংলাদেশকে, হাতে আছে সাত উইকেট। তবে এখনো জয়ের আশা ছাড়ছেন না বাংলাদেশ দলের নির্ভরযোগ্য পেস বোলার হাসান মাহমুদ। ইনিংস হার এড়ানোর আগামীকাল কোনো উইকেট না হারিয়ে প্রথমে ১০১ রান তুলতে হবে জানিয়েছেন টাইগার এই পেসার। তবে ২০০ রানের লক্ষ্য দিতে পারলে এই টেস্টে জয় সম্ভব বলে মনে করছেন তিনি।

আজ ম্যাচ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন হাসান। জয়ের প্রসঙ্গে হাসানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় ২০০ রানের বেশি টার্গেট দিলে আমরা জিততে পারব। আমরা যদি ৩ সেশন ব্যাট করতে পারি, বা দুই-আড়াই সেশন, আমি মনে করি চারশও আশেপাশে যেতে পারব। সম্ভব।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here