Homeক্রিকেটসিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ইয়াসির রাব্বি

সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ইয়াসির রাব্বি

- Advertisement -spot_img
লম্বা সময়ের পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে হংকংয়ের সিক্স এ সাইড টুর্নামেন্ট। আগের আসরের মতো এবারেও সেই টুর্নামেন্টে অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিটা দলে ছয়জন করে ক্রিকেটার ও একজন বাড়তি ক্রিকেটার নিয়ে শুরু হয় ছয় ওভারের এই টুর্নামেন্ট। এরই ধারাবাহিকতায় ইয়াসির আলী চৌধুরী রাব্বি-কে অধিনায়ক করে সাতজনের দল ঘোষণা করে বাংলাদেশ।

আরও পড়ুনঃ- দ্বিতীয় দিন শেষে মিরপুর টেস্ট হারের শঙ্কায় বাংলাদেশ

ইয়াসির আলী রাব্বি ছাড়াও দলে জায়গা পেয়েছেন জিশান আলম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, ও জাতীয় দল থেকে দুরে থাকা সোহাগ গাজী। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের সূচি। এবারের আসরে অংশগ্রহণ করছে মোট ১২টি দল। প্রতিটি গ্রুপে তিনটি করে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২ দলকে। গ্রুপ ‘ডি’-তে ইয়াসির আলী রাব্বিরা পেয়েছেন শ্রীলঙ্কা ও ওমানকে।

ডি গ্রুপ ছাড়া অন্যান্য গ্রুপে আছেনঃ-
গ্রুপ ‘এ’ সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, স্বাগতিক হংকং
গ্রুপ ‘বি’ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেপাল,
গ্রুপ ‘সি’ ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘ডি’ বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওমান

পহেলা নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টির। প্রত্যেকবারের মতোই তিন দিনে শেষ হবে টুর্নামেন্টি। প্রথম দিনে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ পর্বে সবকটি ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here