সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানে অল আউট হওয়া বাংলাদেশের সামনে ছিলো দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার দিনে বোলিংয়েও মলিন ছিলেন পেস বোলাররা। শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুরের চেনা উইকেটে প্রোটিয়া বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেনি দেশীয় কোনো ব্যাটার। মাত্র ১০৬ রানে অল আউট হয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতায় প্রথম ইনিংসে বোলিং হাতে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। তুলে নেন নিজের ক্যারিয়ারের আরেকটি ফাইফার। সেই ফাইফার দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ্য করলেন টাইগারদের নির্ভরযোগ্য এই বোলার। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাঝে প্রাপ্তি ছিলো শুধু তাইজুলের বোলিং।
আরও পড়ুনঃ- নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন
প্রথম ইনিংসে ১০৬ রানে সাউথ আফ্রিকার ৬ উইকেট গেলেও সেখানে বাধা হয়ে দাঁড়াই ভেরেইনার ও মাল্ডার। দুজনের অনবদ্য পার্টনারশীপে ২০০ রান পার করে প্রোটিয়ারা। অবশ্য প্রথম ইনিংসে নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ভেরেইনার। মাল্ডার পেয়েছিলেন ফিফটির দেখা। ৩০৮ রানে অল আউট হয়ে বাংলাদেশকে ২০২ রানের লিড দেন সাউথ আফ্রিকা। ২০২ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয় নেমে আসে বাংলাদেশের।
মাত্র ১১২ রান তুলতে হারায় ৬ উইকেট। তখনো বাংলাদেশের সামনে ৯০ রানের বিশাল বড় লিড, হাতে ছিলো চার উইকেট। তখনি শঙ্কা জেগেছিলো ইনিংস পরাজয় হতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু তখনি ঢাল হয়ে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। যখনই দলের ব্যাটিং বিপর্যয় নেমে আসে সে সময়ে দলের হাল ধরতে দেখা যায় মিরাজকে। বরাবরই এদিনও ছিলেন আগের মতোই। জাকের আলীকে নিয়ে ১৩৮ রানের জুটি গড়ে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে দলকে টেনে তুলেন মিরাজ।
ফিফটি পাওয়া জাকের আউট হয়ে গেলোও একপাশে মিরাজ ছিলেন দেয়ালের মতো। চেষ্টা করেছিলেন বাংলাদেশের টেইলেন্ডার ব্যাটারদের নিয়ে লিড বড় করার। কিন্তু নিজের ব্যক্তিগত ৯৭ রানে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে থামতে হয়ে মিরাজকে। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অল আউট হওয়া বাংলাদেশ প্রোটিয়াদের সামনে ১০৬ রানের সহজ লক্ষ্য দাঁড় করায়। মাত্র তিন উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌছে যায় সাউথ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সাউথ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
প্রথম ইনিংস
বাংলাদেশ ১০৬/১০ সাউথ আফ্রিকা ৩০৮/১০
জয় ৩০ ভেরেইনার ১১৪
দ্বিতীয় ইনিংস
বাংলাদেশ ৩০৭ সাউথ আফ্রিকা ১০৬/৩
মিরাজ ৯৭ ডি জর্জি ৪১
ফলাফলঃ- বাংলাদেশের সাত উইকেটের পরাজয়।




