Homeক্রিকেটসাকিবের জায়গায় নিজেকে মানতে নারাজ মেহেদী মিরাজ

সাকিবের জায়গায় নিজেকে মানতে নারাজ মেহেদী মিরাজ

- Advertisement -spot_img
ক্রিকেটে প্রায় একটি প্রশ্ন সব সময় ঘুরে বেড়াতো, তা হলো সাকিবের অবসরের পর তার বিকল্প ভূমিকা পালন করবে কে। এমন প্রশের উত্তর ছিলো সাকিবের পরবর্তী যুগে তার জায়গা নেবেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে বেশ কয়েকবার তারই প্রমান দিয়েছেন এই অলরাউন্ডার। সদ্য সমাপ্ত হওয়া মিরপুরে টেস্টে নিজের ধারাবাহিকতায় সেটার প্রমান আরেকবার দিয়ে গেছেন মিরাজ।

আরও পড়ুনঃ- ম্যাচ হারে আলাদাভাবে কাউকে দুষ দিচ্ছেন না শান্ত

কিন্তু নিজেকে সাকিবের জায়গায় মানতে নারাজ দেশের এই নির্ভরযোগ্য ক্রিকেটার। তার দাবী সাকিব তার জায়গায়, মিরাজ তার নিজের জায়গায়। বাংলাদেশের হয়ে ৭১ টেস্ট খেলা সাকিব অর্জন করেছেন অনেক কিছু। টেস্ট ক্যারিয়ারে ৪৬০৯ রানের পাশাপাশি পাঁচটি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন দেশসেরা এই তারকা। বল হাতে নিয়েছেন ২৪৬টি উইকেট। এমন অর্জনে সাকিবকে কিংবদন্তি দাবী করে নিজেকে তার পাশে দেখছেন না মিরাজ।

সাকিবের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই সবসময় একটা কথা বলে যে, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু অনেক বড় অর্জন করেছেন বাংলাদেশের হয়ে। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। আর আমারটা যদি দেখেন, ধারাবাহিক রান করা শুরু করেছি মাত্র এক-দুই বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here