সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৯ খরচায় মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টসে হেরে ফিল্ডিং করা বাংলাদেশের পেসাররা নতুন বলে সুবিধা আদায় করতে করতে পারেননি। টনি ডি জর্জি, এডেন মার্করামের, স্টাবসের ধৈর্যশীল ব্যাটিংয়ে চালকের আসনে সাউথ আফ্রিকা।
আরও পড়ুনঃ- তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত
দিনের শুরুতে ওপেনার টনি ডি জর্জি ও এডেন মার্করাম একটি ভালো পার্টনারশিপ তৈরি করেন। এদের দুজনের মধ্য থেকে আসে ৬৯ রান। অবশ্য ডি জর্জিকে আউট করার একটি সুযোগ তৈরি করেন পেসার হাসান মাহমুদ। কিন্তু এই টেস্টে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ডি জর্জির সহজ ক্যাচ মিস করার ফলে ফিফটির দারপ্রান্তে এখনো দাঁড়িয়ে আছেন এই বাঁহাতি ওপেনার।
তবে আগের ম্যাচে মোক্ষম ভূমিকা রাখা তাইজুল ইসলাম এই ম্যাচেও এডেন মার্করামকে আউট করে ব্রেক থ্রু এনে দেন। এরপর ব্যাটিংয়ে স্টাবস আসলে তাকে নিয়ে তাকে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ করে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
সাউথ আফ্রিকা ১০৯/১ (২৮)
ডি জর্জি ৪৯
মার্করাম ৩৩




