Homeক্রিকেটবিপিএলের জন্য বিগ ব্যাশ খেলতে না পারার সম্ভাবনা রিশাদ হোসাইনের

বিপিএলের জন্য বিগ ব্যাশ খেলতে না পারার সম্ভাবনা রিশাদ হোসাইনের

- Advertisement -spot_img
রিশাদ হোসাইন বিগ ব্যাশে ড্রাফট থেকে দল পেয়েছে এমনটা শুনে খুশি হওয়ার সঙ্গে সঙ্গে উঁকি দিচ্ছিলো শংকা। বিপিএল ফেলে রেখে বিগ ব্যাশ খেলতে পারবেন তো রিশাদ? নাকি বিগ ব্যাশের জন্য বিপিএলকে না বলবেন? এমন নানান প্রশ্ন তৈরি হওয়ার সঙ্গে শোনা গিয়েছিলো ৬ ম্যাচ খেলবেন বিগ ব্যাশের হয়ে এরপর মাঠ মাতাবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। কিন্তু এখন যেন সেই ৬ ম্যাচের আশা টুকুনও নিরাশায় পরিনত হয়েছে। বিগ ব্যাশ না বিপিএল ই খেলতে পারেন রিশাদ!

ফরচুন বরিশাল দলের জার্সি গায়ে বিপিএল খেলবেন রিশাদ, তাঁকে ড্রাফট থেকে দলে নিয়েছে দলটি। অন্যদিকে দলে নিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিক্যান্স। কিন্তু নিজ দেশের লিগ ফেলে রেখে ভিন দেশে খেলতে যাবেন না এমন শংকা একটু একটু করে সত্যতায় রূপ নিচ্ছে। এমনকি প্রথমবারের মতো ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা নিয়ে একরাশ ধোঁয়াশা তৈরী হয়েছে। যা কেবল পরিষ্কার হতে পারে রিশাদের পক্ষ থেকে। এর আগে ধরে নিতে হচ্ছে বিপিএল খেলার জন্য স্কিপ করছেন বিগ ব্যাশ।

আরও পড়ুনঃ- বিগ ব্যাশ খেলা বোলার দলে ভিরিয়েছে চিটাগং কিংস

বিগ ব্যাশে খেলার জন্য প্রথমেই রিশাদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দারস্থ হতে হবে, বোর্ড যদি চায় অনাপত্তিপত্র প্রদান করে তাহলেই বিগ ব্যাশ খেলা হবে রিশাদের। শুধু বোর্ড না এখানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফরচুন বরিশালও। নিলামে নাম তোলার পর তাদের সঙ্গে একপ্রকার চুক্তিই হয়েছে বলা যায়। কেননা নিলামে নাম তোলা আর সে অনুযায়ী কেউ দলে ভেরালে তখন ঐ ক্রিকেটারকে নির্দিষ্ট ঐ দলের চাওয়া মতোই স্টেপ নিতে হবে। আর তাই বিসিবি অনাপত্তিপত্র দেয়ার আগে ফরচুন বরিশালের থেকে গ্রীন সিগন্যাল পেতে হবে। বরিশাল টিম ম্যানেজমেন্ট যদি মনে করে রিশাদকে বিগ ব্যাশের জন্য ছেড়ে দেয়া যায় কয়েকটা ম্যাচ খেলার শর্তে। তাহলে ক্রিকেট বোর্ড বিবেচনা করে দেখতে পারে। কিন্তু বরিশাল যদি রিশাদকে লিগের শুরু থেকেই চায় তাহলে হয়তো এই বোলারের বিগ ব্যাশ খেলা হবে না। কেননা ফরচুন বরিশাল অনাপত্তিপত্র না দিলে বোর্ডও হয়তো এনওসি দিতে চাইবে না আর এতেই আটকে যেতে পারে রিশাদের প্রথমবারের মতো বিপিএল খেলার সম্ভাবণা।

প্রথমবার কোনো বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছেন রিশাদ। তাই তাঁকে নিয়ে দর্শকদের মাতামাতিও কম ছিলো না। কিন্তু রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে এখন যে দোলাচল তৈরী হয়েছে এতে বোধকরি দেশের ক্রিকেট দর্শকরা ব্যথিতই হবেন। হবেন হয়তো রিশাদ নিজেও, প্রথমবার বিগ ব্যাশের মতো কোনো লিগে খেলার সুযোগ পেয়ে খেলতে পারছেন না, এভাবে সুযোগ হারিয়ে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি রিশাদ। কেননা ফরচুন বরিশাল রিশাদকে নিয়ে যে পরিকল্পনা করছে তাতে বিগ ব্যাগে ব্যাশের জন্য ছেড়ে দেয়াটা সমীচীন হবে না। নিজ দেশের লিগকে প্রাধান্য দিতে হলেও রিশাদকে বরিশালের চাওয়া মেনে নিতে হবে। দেখা যাক শেষমেশ বিপিএল নাকি বিগ ব্যাশ, সমসাময়িক কোন লিগে খেলেন এই বোলার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here